বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

বালিয়াডাঙ্গীর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দুদকে তলব

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২, ১.১৮ পিএম
  • ৩৬৬ বার পঠিত

 

ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃঠাকুরগাঁও

দুর্নীতি ও কয়েকটি অনিয়মের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে দুদকের দিনাজপুর কার্যালয়ে তলব করা হয়েছে।

গত ১০ মে দিনাজপুর দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলামের স্বাক্ষরিত একটি পত্র থেকে বিষয়টি জানা গেছে।

পত্রে বলা হয়েছে, ঠাকুরগাঁও জেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক সিন্ডিকেটের চরম দুর্নীতিতে বিদ্যালয়ের মেরামত ও শিক্ষার্থীদের উপকরণের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ ও বদলী বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এবং শিক্ষক হয়রানীর অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ওই শিক্ষকের শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন।

এ জন্য আগামী ২২ মে সকাল ১১টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ দিনাজপুর দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয় পুলহাট স্টাফ কোয়াটারে উপস্থিত হতে বলা হয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় মুঠোফোনে জানান, দুদক থেকে দেওয়া পত্র আমি পেয়েছি। সেই সাথে আগামী ২২ তারিখে কালমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে উপস্থিত হতে বলেছি।

তবে কালমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রফিকুল ইসলাম মুঠোফোনে জানান, এ বিষয়ে দুদক থেকে দেওয়া তিনি কোন পত্র পাননি এবং শিক্ষা অফিসে খোঁজ নিয়েও তিনি দুদকে তলব সংক্রান্ত কোন খবর জানেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com