বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে সেহেরি-ইফতার সামগ্রী বিতরণ দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল

ভোলায় পাসপোর্ট অফিসের দালালকে পুলিশে ধরিয়ে দেয়ায় সাংবাদিক রাহিম প্রশংসিত

  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২, ৪.০১ পিএম
  • ৩২৩ বার পঠিত

 

এমএ হান্নান – তজুমুদ্দিন প্রতিনিধি :

ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালাল চক্রের এক সদস্যকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে সাহসী পদক্ষেপ নেওয়ায় তজুমদ্দিন প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সাদির হোসেন রাহিমকে পুরস্কৃত করা হয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও রাহীমের নেয়া পদক্ষেপ ও পুলিশের অভিযানের ভিডিও ভাইরাল হয়েছে। সাংবাদিক রাহিম তজুমদ্দিন প্রেসক্লাবের সদস্য ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার সন্ধ্যায় তার হাতে পুরষ্কারের নগদ অর্থ তুলে দেন তজুমদ্দিন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূরুন্নবী। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি রফিকুল ইসলাম এটি, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন, প্রেসক্লাস সদস্য রুবেল চক্রবর্তী, সাংবাদিক মহিবুল্ল্যাহ ফিরোজ প্রমুখ।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের কাছে ভোগান্তি ও হয়রানির আরেক নাম ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিস। এই অফিসে দালাল ছাড়া কর্মকর্তা ও কর্মচারীরা কোনো কাজ করেনা বলে অভিযোগ ভুক্তভোগীদের । ৯ মে সোমবার বিকেলে ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সাংবাদিক রাহীম নিজের পাসপোর্ট করতে গেলে অফিসের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা সময় ক্ষেপন করতে থাকেন। একপর্যায়ে সে দালালের দারস্ত হতে হয়। দালাল চক্র তার কাছ থেকে কাজ করে দিতে ২ হাজার টাকা দাবী করে। পরে সে ওই চক্রের এক সদস্যকে ২ হাজার টাকা দিয়ে কৌশলে টাকার ছবি তুলে রাখে।
অফিসের কাজ শেষ হলে সে জেলা পুলিশ সুপারকে এ বিষয়ে অভিযোগ করেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে একজনকে লেনদেনের দুই হাজার টাকাসহ আটক করে থানায় নিয়ে আসেন।
তজুমদ্দিন প্রেসক্লাব সদস্য ও তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটি এর সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন।
সাংবাদিক রাহিম জানায়, সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে আমি দালাল চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এবং তাদেরকে প্রশাসনের কাছে ধরিয়ে দিয়েছি। পুরো বিষয়টিতে আমাকে সহযোগিতা করেছেন ভোলার সম্মানিত পুলিশ সুপার সাইফুল ইসলাম।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com