বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।*

পঞ্চগড় হিমালয় বিনোদন পার্কে মানুষের উপচে পড়া ভিড় | Manob Somoy

  • আপডেট টাইম : রবিবার, ৮ মে, ২০২২, ৩.৫২ পিএম
  • ৪০৫ বার পঠিত

 

আছমা আক্তার আখি

ঈদ আনন্দে মুখরিত হয়ে উঠেছে পঞ্চগড়ের আশপাশের বিনোদন কেন্দ্রগুলো।
মঙ্গলবার ঈদের দিন, দ্বিতীয় ও তৃতীয় দিন জেলার বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদিন পঞ্চগড়ের হিমালয় পার্ক, মোহারাজাদিঘী , তেতুলিয়ার ডাক বাংলো, ইকো সোস্যাল পার্ক, রওশনপুর, বাংলা বান্ধা জিরো পয়েন্ট, আটোয়ারীর মির্জাপুর শাহী মর্জিদ, জন্ম ভূমি পার্ক সহ আশপাশের বিনোদন কেন্দ্রে দেখা গেছে বিপুল মানুষের উপস্থিতি। ঈদের দিন সকাল থেকে আকাশ ভালো থাকার কারণে । এই সুযোগে ঘর থেকে ঈদ আনন্দ উপভোগ করতে পরিবার-পরিজনদের নিয়ে পঞ্চগড়ের আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে বেরিয়ে পরেন দর্শনার্থীরা। ওইসব বিনোদন কেন্দ্রগুলোতে মানুষজনের সমাগম ছিলো চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড়ও বাড়তে থাকে। সরেজমিনে দেখা গেছে, ঈদের দিন দুপুর থেকে হিমালয় বিনোদন পার্কের সামনে ভিড় জমাতে থাকেন দর্শনার্থীরা। হাজার হাজার দর্শনার্থীরা । কিছুক্ষণের মধ্যেই দর্শকদের পদচারণায় পার্ক গুলো প্রাঙ্গণ মুখরিত হয়ে যায়। ১২ বছর বয়সী রাফানকে নিয়ে ঘুরতে এসেছে তার বাবা মোমিনুল হক । তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে গত চার ঈদ আমরা ঘরবন্দী ছিলাম। এবার ঈদে গ্রামের বাড়িতে এসেছি । তাই ঈদের দিন স্ত্রী-সন্তান নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরছি।

এছাড়াও পঞ্চগড় জেলার অন্যসব বিনোদন কেন্দ্র ছিল লোকে লোকারণ্য। তবে পঞ্চগড়ের সাধারণ আর মধ্যবিত্তের বিনোদন কেন্দ্র বলতে হিমালয় প্রাধান্য পেয়েছে। তাই সেখানেই প্রায় সব বয়সী মানুষের জনস্রোত চোখে পড়েছে। ঈদের দিন সকালের পরই এই পার্কে হাজারো মানুষ উপস্থিত হয়। প্রতিটি কেন্দ্র নতুন করে সাজিয়ে-গুছিয়ে রাখা হয়। এসব বিনোদন কেন্দ্রের প্রায় সবগুলোতেই ছোট-বড় সবার উপস্থিতি ছিলো লক্ষ্য করার মতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com