মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

বোরহানউদ্দিনে ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি গাছ কর্তন | Manob Somoy

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৪.৫১ পিএম
  • ৪১১ বার পঠিত

 

বোরহান উদ্দিন প্রতিনিধি :

গাছ আমাদের খুব উপকারী বন্ধু। আমাদের জীবনের সবচেয়ে বেশিরভাগ অংশ আমরা গাছ থেকে পাই। এমনকি বেঁচে থাকার জন্য অত্যাবশকীয় অক্সিজেন নামক রাসায়নিক পদার্থ আমরা গাছ থেকে পাই। আমাদের দেশে প্রতিবছর সরকার কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। একটি দেশের মোট আয়তনের তুলনায় শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা উচিত অথচ আমাদের দেশে আছে মাত্র ১৭ ভাগ। নির্বিচারে নিধন করা হচ্ছে আমাদের এই উপকারী বন্ধুটিকে। কিছু স্বার্থন্বেষী অসাধু চক্র এতে জড়িত। হ্যাঁ বলতেছিলাম ভোলা বোরহানউদ্দিন টবগী ৪নং ওয়ার্ডের বাসিন্দা গোলাম মাওলা ও নূরনবী এর কথা। সরেজমিনে গিয়ে জানা যায়,টবগী ইউনিয়নে হাওলাদার বাড়ির সামনে সরকারি বৃক্ষরোপণ এর অংশ হিসেবে রোপণকৃত দুইটি চাম্বুল ও পুনাল গাছ কেটে ফেলে নুরনবী ও গোলাম মাওলা। তাহারা গাছগুলো কেটে আসবাব পত্র তৈরীর পরিকল্পনা করছিল। এমন সময়ে স্থানীয় জনগণ খবর পেয়ে স্থানীয় বন কর্মকর্তা কে খবর দেয়। ফোন পেয়ে স্থানীয় বন কর্মকর্তা এসে সরকারি এই গাছগুলো কে জব্দ করে। খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত গোলাম মাওলা ও নূরনবী ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। তারা আরো জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার তাদের কাকা। তার পরামর্শ ছাড়া গাছের ব্যাপারে কোন কথা বলবেন না। বোরহানউদ্দিন বনবিভাগের মাঠ কর্মকর্তা আবদুল লতিফের এর সাথে এই ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি জানান, গাছগুলোর সরকারি সীমানার মধ্যে পড়েছে তাই গাছগুলোকে আমরা জব্দ করেছি। অবৈধভাবে গাছ কাটার কারনে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com