বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

আত্মসমর্পণকৃত ৭৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে পবিত্র ঈদ-উল ফিতর-২০২২ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ১১.২৭ এএম
  • ৪২৬ বার পঠিত

 

ডেস্ক নিউজ :

গত ২০১৮ এবং ২০২০ সালে র‍্যাব-৭, পতেঙ্গা, চট্টগ্রামের কাছে বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া এবং পেকুয়া উপকূলীয় এলাকা হতে আত্মসমর্পণকৃত ৭৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে পবিত্র ঈদ-উল ফিতর-২০২২ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবন যাপনের উপর একটি বিশেষ মতবিনিময় সভা করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম৷

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। র‌্যাব-৭, চট্টগ্রামের বিশেষ অভিযান এবং কঠোর পর্যবেক্ষণের মাধ্যমে গত ২০১৮ সালের ৪৩ জন কুখ্যাত জলদস্যুকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয়৷ তাদের আত্মসমর্পণ পরবর্তী সময়ে র‍্যাব-৭, কর্তৃক বিভিন্ন সময়ে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে তারা স্বাভাবিক জীবন যাপন শুরু করে৷ আত্মসমর্পণ কৃত জলদস্যুদের সমাজে স্বস্তির সাথে স্বাভাবিক জীবনযাপন ও র‍্যাবসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সহযোগিতার মনোভাবের কথা বিবেচনা করে গত ২০২০ সালে র‍্যাব-৭, চট্টগ্রাম আরও ৩৪ জন জলদস্যুকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয়৷

৩। র‍্যাব-৭, চট্টগ্রাম উল্লেখিত জলদস্যুদের আত্মসমর্পণের পর থেকে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন সময়ে তাদেরকে ঈদ সামগ্রী উপহার এবং প্রণোদনা প্রদান করে থাকে৷ এরই ধারাবাহিকতায় অদ্য ২৮ এপ্রিল ২০২২ইং, রোজ বৃহস্পতিবার ১১৩০ ঘটিকায় মহাপরিচালক, র‍্যাব ফোর্সেস এর পক্ষ থেকে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী এবং পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকৃত আলোর পথের অভিযাত্রীদের মাঝে র‌্যাব-৭, পতেঙ্গা, চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তন হল, পেকুয়ায় পবিত্র ঈদ-উল ফিতর-২০২২ উপলক্ষে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবন যাপনের উপর একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে৷

৪। এসময় লেঃ কর্নেল এম এ ইউসুফ, পিএসসি, অধিনায়ক, র‍্যাব-৭, চট্টগ্রাম; মেজর মেহেদী হাসান, কোম্পানি কমান্ডার; উপজেলা নির্বাহী অফিসার, পেকুয়া উপজেলা; সিনিয়র সহকারী পরিচালক মোঃ নূরুল আবছার, গণমাধ্যম কর্মকর্তা; সহকারী পুলিশ সুপার মোঃ রায়হান উদ্দিন মুরাদ, অপস অফিসার, র‍্যাব-৭, চট্টগ্রাম, অফিসার ইনচার্জ পেকুয়া থানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন৷

৩৷ উল্লেখ্য যে, আত্মসমর্পণকৃত জলদস্যুরা র‍্যাবের এরুপ মানব কল্যানমূলক কর্মকাণ্ডে গভীর সন্তুষ্টি প্রকাশ ও অপকর্ম থেকে ফিরে এসে সুন্দরভাবে স্বাভাবিক জীবনযাপনের অনুপ্রেরণা যোগানোর কথা প্রকাশ করেছে৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com