বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

তরুন প্রজন্মকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস জানতে হবে- অনুষ্ঠানে বক্তারা | Mabob Somoy

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ১০.৩৩ এএম
  • ৪২২ বার পঠিত

 

এম সফিকুল ইসলাম – শশী ভুষণ প্রতিনিধি:

চরফ্যাসন রেসিডেন্সিয়াল মাদরাসার পক্ষ থেকে জাতীয় শিশু দিবসে বক্তারা
:
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষে চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা কর্তৃক মাদরাসার ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেধাবী সংবর্ধনা অনুষ্ঠান অিনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার অধ্যক্ষ মাওঃ মুহিবুল্লাহ এর পরিচালনায় পরিচালক অধ্যাপক কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,
চরফ্যাসন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ বিশেষ অতিথি ছিলেন চরফ্যাসন প্রেসক্লাবের সাধারন সম্পাদক নীলীমা জ্যাকব ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র,পৌরসভার প্যানেল মেয়র মোস্তাহিদুল হক তানভীর,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন ,পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু,পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাহ মোঃ মন্জুর হোসেন হারুন , উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওঃ আবু নাছের প্রমুখ।
এ সময় বক্তারা বলেন বাঙালির এক অপার আনন্দের দিন ১৭ই মার্চ। ১৯২০ সালের এই দিনে রাত ৮টার দিকে মা সায়েরা খাতুনের কোল আলোকিত করে আসেন ইতিহাসের মহানায়ক; বাঙালি ও বাংলাদেশের মহান মুক্তিদাতা মহান পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ জাতি আনন্দ-বেদনায় উদযাপন করছে বাংলার অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন।
‘ইতিহাসের মহানায়ক’ হওয়ার মতো যোগ্যতাসম্পন্ন মানুষ সব কালে, সব যুগে জন্মগ্রহণ করেন না। যুগ-যুগান্তরের পরিক্রমায় হাতে গোনা দু্-একজন মানুষই শুধু ‘ইতিহাসের মহানায়ক’ হয়ে উঠতে পারেন।
ইতিহাস তার আপন তাগিদেই সৃষ্টি করে মহানায়কের। আর সেই ‘মহানায়ক’ই হয়ে ওঠেন তার কালের প্রধান কারিগর ও স্থপতি। বঙ্গবন্ধু ছিলেন তেমনই একজন কালজয়ী মহাপুরুষ, যিনি একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন এবং জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন। আবার সেই স্বপ্নের ‘স্বাধীন বাংলাদেশ’ প্রতিষ্ঠাও করেছিলেন। এই ইতিহাস তরুন প্রজন্মকে জানতে হবে,সাথে সাথে যারা ইতিহাস বিকৃত করতে চায় তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।
মাদরাসার পরিচালক অধ্যাপক কামরুজ্জামান বলেন; ১৯৯৭ সাল থেকে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে।

বাংলাদেশ যত দিন থাকবে, পৃথিবীর ইতিহাস যত দিন থাকবে, বঙ্গবন্ধু শেখ মুজিব একইভাবে প্রজ্বলিত হবেন প্রতিটি বাঙালির হৃদয়ে, প্রতিটি মুক্তিকামী, শান্তিকামী, মানবতাবাদীর হৃদয়ে। বঙ্গবন্ধুর জীবনদর্শন চিরকাল বাঙালি জাতিকে অনুপ্রাণিত করবে, পথ দেখাবে। বাঙালি জাতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসায় বাংলাদেশের ইতিহাস বিনির্মাণের কালজয়ী এই মহাপুরুষকে চিরকাল স্মরণ করবে।
আজকের এই ১০২তম জন্মদিনে বাংলার আয়নার পক্ষ থেকে গভীর শ্রদ্ধা বাঙালির মুক্তির মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
আলোচনা শেষে ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় ও মেধাবী শিক্ষার্দের মাঝে মাদরাসার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com