বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

বোরহানউদ্দিনে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে | Manob Somoy

  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২, ২.২০ পিএম
  • ৪১৪ বার পঠিত

 

প্রতিনিধি বোরহানউদ্দিন – ভোলা : 
জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের পশ্চিম বিশারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার সে শিক্ষার্থীর নাম মোহাম্মদ অভি (১৩) সে এবার এস.এস.সি পরীক্ষার্থী। সরেজমিনে গিয়ে জানা যায়, বিদ্যালয় প্রাঙ্গনে মোটরসাইকেল রাখা কে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাকবিতণ্ডতায় জড়ায়। এ ঘটনার রেশ ধরে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন অভির বাড়িতে যায়। অভির বাবা বাবুল ফরাজি গণমাধ্যমকর্মীদের কে জানান যে, গত ১৩/০৩/২০২২ ইং তারিখে তিনি দুপুর বেলায় ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ করে বিশারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন তার বাসায় কিছু ছাত্রদের নিয়ে উপস্থিত হয় সামনের রুমে তিনি অভিকে পেয়ে অতর্কিত আক্রমণ চালায়, এবং কোন রকম কারণ দর্শানো ছাড়াই অভিকে বেধরম মারধর করে। তিনি অভির কান্না শুনে আসলে সাখাওয়াত হোসেন তাকে বলে অভি স্কুলে মারামারি করছে এই কথা শুনে তিনি নিজেও ওকে মারে এরপরেও শাখাওয়াত হোসেন বলেন আপনি স্কুলে আসেন আপনার ছেলের বিচার হবে সেখানে। নির্যাতনের শিকার অভি অভিযোগ করে বলেন,সাখাওয়াত স্যার আমাকে ছাড়পত্র দিবেন বলে হুমকি দিয়েছে। আমার নামে থানায় মামলা করবেন বলে হুমকি দেয়।তিনি আরো ১১ জন শিক্ষার্থীকে মামলা দিয়েছেন ও মারধর করেন। আরেক প্রত্যক্ষদর্শী মিষ্টি বলেন শাখাওয়াত স্যার অভিকে গলা ধাক্কা দেয় এবং চর থাপ্পড় দেয়।গণমাধ্যম কর্মীরা সাখাওয়াত হোসেনের সাথে কথা বলতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন।বোরহানউদ্দিন মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস বলেন আমি প্রধান শিক্ষক কে বলেছি শাখাওয়াত হোসেন কে সাময়িক বরখাস্ত করার জন্য নোটিস করতে কিন্তু তিনি বলেন ব্যাপারটি মিটে গিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com