সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

টাকার জন্য লাশ আটকে রাখা যাবে না

  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭, ১১.১০ এএম
  • ৮২৮ বার পঠিত
ফাইল ছবি

চিকিৎসা ব্যয় পরিশোধ না করার ব্যর্থতায় মৃত ব্যক্তির লাশ কোনো ক্লিনিক বা হাসপাতাল কর্তৃপক্ষ জিম্মি রাখার কোনো সুযোগ নেই মর্মে পর্যবেক্ষণ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সারাদেশের সকল হাসপাতালে ও ক্লিনিককে টাকার জন্য লাশ জিম্মি না রাখার বিষয়ে জানাতে বলা হয়েছে।

একইসঙ্গে ওই চিকিৎসা ব্যয় পরিশোধে একটি তহবিল গঠন করতে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে সোমবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। হাসপাতালের পক্ষে আইনজীবী ছিলেন নাবিল আহসান।

২০১২ সালের ৮ জুন মোহাম্মদপুর সিটি হাসপাতালে অসচ্ছ এক ব্যক্তি তার সন্তানকে ভর্তি করান। পরবর্তীতে সন্তানটি মারা গেলে ২৬ হাজার টাকা বেশি বিল দাবি করে লাশ হস্তান্তরে অস্বীকৃতি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

বিষয়টি নিয়ে পরে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। ওই রিটের শুনানিতে রুল জারি করেন আদালত। আজ ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট এই রায় দেন।

রায়ে সেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইলামকে সিটি হাসপাতাল ৫ হাজার টাকা দেবে বলেও উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com