সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

মুক্তিযোদ্ধা সংসদ-ইকো কর্মকর্তাদের কোভিড ভ্যাকসিন প্রদান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২, ২.৪৩ পিএম
  • ৪৬০ বার পঠিত

ডেস্ক নিউজ :

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনায় এবং বেসরকারি সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা-ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়নের (ইকো) সার্বিক সহযোগিতায় করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ বুথ সংশ্লিষ্ট ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে কোভিড ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক সুজন বডুয়া, ইকো’র সভাপতি মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, সম্পাদক মন্ডলীর সদস্য সাহেদ মুরাদ সাকু, সাইফুর রহমান, ড. আবদুল্লাহ আল মাসুদ, আবু শাঈদ মাহমুদ রনী, খন্দকার রাজিউর রহমান, সজিব রুদ্র, সৈয়দ মইনুল আলম সৌরভ প্রমুখ।
কোভিড ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ও সামাজিক কার্যক্রমে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো’র প্রশংসা করে স্বাস্থ্য সংশ্লিষ্ট যেকোনো কর্মসূচিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ বলেন, ইকো সামাজিক ও মানবিক কাজে যে উদাহরণ দেখাচ্ছে তা বর্তমান সমাজে বিরল। করোনা ভাইরাসের শুরু হতে ইকো এখনো পর্যন্ত সামনের সারিতে থেকে কাজ করে যাচ্ছে। তিনি ইকোর কর্মকর্তাদের সামাজিক ও মানবিক কাজে সর্বাগ্রে এগিয়ে থাকার আহবান জানান। ###

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com