বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

বোরহানউদ্দিনে মধ্যযুগীয় কায়দায় জামাইকে নির্যাতন করার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে

  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২, ৩.১৩ পিএম
  • ৪৭০ বার পঠিত

 

মিলি শিকদার – বোরহানউদ্দিন:

বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ৬ নং ওয়ার্ডে শ্বশুর কর্তৃক জামাই আরিফকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, আরিফের সাথে একি এলাকার বাসিন্দা মিতু বেগমের প্রেমের সম্পর্ক ছিল। পরে তাদের পারিবারিক ভাবে বিয়ে সম্পন্ন হয়। কিন্তুু বিয়ের পর থেকে আরিফের শ্বশুর বাড়ির লোকজন তার সাথে অশোভন আচরণ করতে থাকে। তার শ্যালক শাকিব ও চাচাত শ্যালক সোহেল,আরিফকে বিভিন্ন সময় মারধর ও হুমকি দেয়। তারা আরিফকে শারীরিকভাবে ও মানসিকভাবে নির্যাতন করে।আরিফ গণমাধ্যমকর্মীদের কে জানায়,সোহেলের সাথে তার স্ত্রীর মিতু বেগমের অবৈধ সম্পর্ক ছিল। এ বিষয়ে সে মুখ খুললে তার প্রতি নেমে আসে নির্যাতনের কালো ছায়া। গত রবিবার মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আগে থেকে রাস্তার পাশে ওৎ পেতে থাকা আরিফের শ্বশুর মোঃ শাহাবুদ্দিন তার চাচা শ্বশুর শফিক ডুবাই তার শালা শাকিব এবং সোহেল আরিফের ওপর অর্তকিত আক্রমণ চালায়। আক্রমণের একপর্যায়ে আরিফ মাটিতে লুটিয়ে পড়ে। তারা আরিফের মাথায়, চোখ ও দু পায়ে মারাত্মক জখম করে। সেই সময় আরিফের সাথে থাকা মোটরসাইকেল নগদ টাকা ও মোবাইল টি তার শ্বশুরবাড়ির লোকজন আত্মসাৎ করেন। পরে স্থানীয় লোকজন এসে আরিফকে অচেতন অবস্থায় উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে তার অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন ফকির জানান অভিযোগ পেলে আমরা উপযুক্ত ব্যবস্থা নিব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com