বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

০৬ মামলার আসামী রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী তৌহিদুল ইসলাম (সন্ত্রাসী তৌহিদ) র‍্যাবের হাতে আটক

  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২, ৯.০৫ এএম
  • ৪৩৪ বার পঠিত

মানব সময় ডেস্ক নিউজ :

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী, মানবপাচারকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২। র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাঙ্গুনিয়া থানার মামলা নং- ২১(১১)১৪, জিআর নং-২১২/১৪, দায়রা নং-২৩২৫/১৮, ধারা- ৩৬৪/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৩৪ এর হত্যা মামলার আসামী রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী তৌহিদুল ইসলাম @ সন্ত্রাসী তৌহিদ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন রানীরহাট এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ জানুয়ারি ২০২২ ইং তারিখ ১৮৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র‌্যাব সদস্যরা আসামী তৌহিদুল ইসলাম @ সন্ত্রাসী তৌহিদ, পিতা- মোঃ আনোয়ার হোসেন চৌধুরী, সাং- পিয়ার মোহাম্মদ বাড়ি, থানা- রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রামকে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যা মামলার পলাতক আসামী বলে স্বীকার করে। এছাড়াও জানা যায় সে রাঙ্গুনিয়া এলাকায় জনসাধারনের মনে আতংক সৃষ্টি করার জন্য এবং প্রভাব বিস্তারের লক্ষ্যে সর্বদা অবৈধ অস্ত্র বহন করে এবং অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতংক তৈরী করে।

৩। উল্লেখ্য যে, আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা ছাড়াও চুরি, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রমসহ সর্বমোট ০৬ টি মামলা রয়েছে।

৪। গ্রেফতারকৃত আসামী সংক্রান্ত্রে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com