মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

“দক্ষিন হালিশহর ক্রীড়া সংস্থার আয়োজনে” মুজিব বর্ষ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কাশেম স্মৃতি এবং রার্নাস আপ-নয়ারহাট ক্রীড়া সংস্থা

  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২, ৮.৫৭ এএম
  • ৪৯৮ বার পঠিত

মানব সময় ক্রীড়া প্রতিবেদন :

নগরীর ৩৯নং ওয়ার্ডে দক্ষিন হালিশহর ক্রীড়া সংস্থার আয়োজনে মুজিব বর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ১৪জানুয়ারী, শুক্রবার দুপুরে সিডিএর বালির মাঠে সম্পন্ন হয়েছে। দুপুরে শুরু হওয়া খেলায় ৮উইকেটে বন্দরটিলা নয়ারহাট ক্রীড়া সংস্থা কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাশেম স্মৃতি সংসদ। চ্যাম্পিয়ন কাশেম স্মৃতি ট্রফিসহ ১৫হাজার এবং রানার্স আপ-নয়ারহাট ক্রীড়া সংস্থা কে ট্রফি ও১০হাজার টাকার লাভ করে।
ম্যাচে কাশেম স্মৃতির সৈকত ব্যক্তিগত ৫০ রান ও উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার জিতেন। আর টুর্নামেন্টের সেরা পুরস্কার লাভ করেন জয়ী দলের ইরফান,সেরা বোলার হন-ফয়সাল এবং ফেয়ার প্লে ট্রপি জিতেন নয়ারহাট ক্রীড়া সংস্থা। অনুষ্ঠানের প্রধান অতিথি ইপিজেড থানা আঃলীগের আহবায়ক হাজী মোঃ হারুন উর রশিদ,উদ্বোধক অতিথি –ক্রীড়াওশিক্ষা সংগঠক হাজী আক্কাস সওদাগর খেলার শুরুর পূর্বে খেলোয়ারদের সাথে পরিচিত হয়ে ম্যাচের উদ্বোধন করেন।
পুরস্কার বিতরণী সভায় সম্মানিত বিশেষ অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন-৩৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিডিএ বোর্ড সদস্য জিয়াউল হক সুমন। টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোঃ আরফানের সভাপতিত্বে ও ক্রীড়া ধারাভাষ্যকার শরীফ মাহাবুবুল হকের সঞ্চালনায়ে পুরস্কার বিতরণী সভায় আরো বিশেষ অতিথি-সাবেক কমিশনার হাজী আসলাম,সাবেক ক্রীড়াবিদ ও রাজনৈতিক মো:সেলিম রেজা,হাজী আব্দুর রউফ,ডাঃ আনোয়ার হোসেন, ইফতেকারুল আলম, নুরুল আমিন সোহেল,ক্রীড়া সংগঠক আকতার হোসেন, এম.এ হালিম,ছাত্রনেতা-ইকবাল হোসেন নয়ন,সাবেক ক্রীড়াবিদ আনোয়ার হোসেন বেলাল,সংগঠক মোঃ মাসুদ রানা,ক্রীড়া সংগঠক মুঃবাবুল হোসেন বাবলা।
এসময় আরো উপস্থিত ছিলেন- টুর্নামেন্ট কমিটির সদস্য অভিরাম,ফয়সাল, জুয়েল, সানি,ইকবাল,সাজ্জাদ এবং ফাইনাল ম্যাচ পরিচালনা করেন-আম্পায়ার সাইদ মুরাদ, মনিরুল ইসলাম মানিক ও ৩য় আম্পায়ার মোঃ আজিম ।
পুরস্কার বিতরণী সভায় সম্মানিত বিশেষ অতিথি কাউন্সিলর সুমন বলেন, অত্র অঞ্চলে বিসিবি একাডেমীর জন্য মাঠ বরাদ্ধ পেলে সেই খানে আমরা এলাকার যুব-তরুণদের অনুশীলনীর কথা কর্তৃপক্ষ কে অবগত করবো এবং মাঠ বরাদ্ধের চেষ্টা অব্যাহেত থাকবে। পর্যায়ক্রমে পুরো এলাকার ছাত্র-ছাত্রী,উদিয়মান খেলোয়ারদের খেলার সুযোগ করে দিয়ে সুষ্ঠ বিনোদনের উদ্যোগ থাকবে। তার জন্য সবার ঐক্যবদ্ধ ক্রীড়াশৈলী আচরণ কামনা করছি।
শেষে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে ৩৯নং ওয়ার্ডের সাবেক আঃলীগ সাঃসম্পাদক ও প্রয়াত হাজী শফিউল আলম কে মরনোত্তর সংগঠক পুরস্কার দিয়ে সম্মাননা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com