সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

ভোলা তজুমদ্দিনে ১৯ বছর পর ইউপি নির্বাচন আ’লীগ-বিএনপিতে প্রার্থীর ছড়াছড়ি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ১১.৫৯ এএম
  • ৬৫৬ বার পঠিত

 

এম এ হান্নান, তজুমদ্দিন প্রতিনিধি :

চতুর্থ ধাপের নির্বাচনে ভোলার তজুমদ্দিনে ২নং সোনাপুর ইউনিয়ন পরিষদে আগামী ২৩ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আ’লীগ ও বিএনপির অনেকে নিজেকে প্রার্থী ঘোষনা দিয়ে ইউনিয়নের ভোটারদের কাছে ভোট চাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যানার দিয়ে প্রচার-প্রচারনা চালাচ্ছেন প্রার্থী নিজেসহ কর্মি সমর্থকরা। নিজেকে প্রার্থী ঘোষনা দিয়ে যারা প্রচার প্রচারনা চালাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন উপজেলা যুবলীগ সভাপতি ও ভোলা জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিশু হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইশতিয়াক হাসান, সোনাপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য শাহ মোঃ শাহাবুদ্দিন, আ’লীগে সমর্থক ইঞ্জিনিয়ার এইচ এম ওবায়দুর রহমান শিবলু।
এছাড়া বিএনপি সমর্থিত স্বতন্ত্রপ্রার্থী হিসেবে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পাটওয়ারী, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনছারুল হক পাটওয়ারী, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ মোঃ জাকির হোসেন মনু, উপজেলা যুবদল নেতা ও দন্তচিকিৎক ডা. ফিরোজ সিকদার।
বুধবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের সচিব হুমায়ুন কবির খোন্দকার নির্বাচনের এ তফসিল ঘোষনা করেন। ঘোষিত তফসিল মোতাবেক মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর, যাচাই বাচাই ২৯ নভেম্বর, আপিল দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২৩ ডিসেম্বর। ইউনিয়নটিতে সর্বশেষ ২০০৩ সালের ১০ ফেব্রুয়ারী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর সীমানা বিরোধের মামলা থাকায় দীর্ঘ ১৯ বছর নির্বাচন বন্ধ ছিলো। সোনাপুর ইউনিয়নে মোট ভোটার ১৭ হাজার ১শত ৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৫০ ও নারী ভোটার ৮ হাজার ৫৬।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com