মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

০২ লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যের ১৯ কেজি গাঁজা উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১, ৩.২২ পিএম
  • ৫৭৩ বার পঠিত
ফেনী জেলার সদর এবং ছাগলনাইয়া থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে আনুমানিক ০২ লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যের ১৯ কেজি গাঁজা উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।র‌্যাব-৭, চট্টগ্রাম গত ৩১ জুলাই ২০২১ খ্রিঃ তারিখে ফেনী জেলার সদর এবং ছাগলনাইয়া থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে আনুমানিক ০২ লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যের ১৯ কেজি গাঁজা উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ী’কে আটক করেছে। নিম্নে বিস্তারিত উল্লেখ করা হলোঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন মনুরহাট বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ৩১ জুলাই ২০২১ তারিখ ২১০৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী আব্দুল মোতালেব (২২), পিতা- আব্দুল হাই, সাং- ফেনাপুস্কনী, থানা- ফুলগাজী, জেলা- ফেনীকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামির নিজ হেফাজতে থাকা একটি বস্তা তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।  উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০১ লক্ষ ৫০ হাজার টাকা।
 অপর একটি গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, ফেনী জেলার ফেনী সদর মডেল থানাধীন মোহাম্মদ আলী বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ৩১ জুলাই ২০২১ তারিখ ২২৫০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী ১। মোঃ লিটন (২৮), পিতা- জসিম উদ্দিন, সাং- চরপাড়া, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা এবং  মোঃ সবুজ (২০), পিতা- মৃত মোস্তফা, সাং- চর সামসুদ্দিন, থানা- কমলনগর, জেলা- ল²ীপুরদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামির নিজ হেফাজতে থাকা দুইটি বস্তা তল্লাশি করে ০৯ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০১ লক্ষ ৩৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com