রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭.৪১ এএম
  • ৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম |
নগরীর ইপিজেড এলাকায় বাসমতী রেস্টুরেন্টে দৈনিক আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি ও ১০ম বর্ষ পদাপর্ণ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় সভা,কেক কাটা উৎসব এবং গুণীজন সংবর্ধনা ২১ নভেম্বর ২০২৬ শনিবার দুপুরে সম্পন্ন হয়:
সম্পাদক ও প্রকাশক এম, মোসলেহ উদ্দিন বাহারের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক – ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন একে ফজলুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রাম সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসাইন।
সভায় সম্মানিত উদ্বোধক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক, প্রবীণ নেতা মোঃ নূরুজ্জামান কন্ট্রাক্টর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চবির ফার্সি বিভাগের অধ্যাপক মোঃ আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আজম উদ্দিন,৩৯ নং ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী মোঃ শাহেদ, সমাজসেবক, ব্যবসায়ী হাজী মুজিবুল হক বকুল, বন্দর ল্যাব এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স এর চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী আব্দুল জব্বার, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান, শিক্ষক – লেখক ও গবেষক এম নজরুল ইসলাম খান, বিশিষ্ট মানবাধিকার সংগঠক , সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ হাবিবুর রহমান আজাদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট মোঃ শাহনেওয়াজ , সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ আবু হানিফ নিহাদ, শিক্ষক এস এম দিদারুল আলম, হাফেজ মাওলানা মোঃ আবুল হাশেম নোমান, সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আহসান হাবিব,মিম্বার ফাউন্ডেশন এর চেয়ারম্যান চিকিৎসক মো: মিজানুর রহমান, কবিও সাহিত্যিক সুমা মূৎসুদ্দী, জান্নাতুল ফেরদৌস, আইটি ব্রীজের সংগঠক মোঃ নাহিদুল ইসলাম নাহিদ, নির্বাহী সম্পাদক মোঃ মাহমুদ হায়দার জীবন,সহ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, জি নিউজ ২৪ এর সম্পাদক মো:নিজাম উদ্দিন (মিজান), ইমরুল হাসান,সাঈদ হোসেন, তরিকুল ইসলাম সূজন, হলি কেয়ার এন্ড ডায়াগনস্টিক এর পরিচালক বিষু বৈদ্য, গ্রাম ডাক্তার মেহেদী হাসান,রোকসানা, মহিউদ্দিন গফুর, মো: ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান এবং পত্রিকার সম্পাদক ও প্রকাশক,উপ সম্পাদক সহ কলাকৌশলীদের সাথে সৌজন্য সাক্ষাৎ,কেক কাটা উৎসব, ভোজন সভায় মিলিত হন। উপস্থিত সবাই পত্রিকার দীর্ঘ যাত্রা কামনা করেন,মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরো দায়িত্বশীল ভূমিকা পালন সহ সৎ-সাহস ন্যায় নিষ্ঠাবান সংবাদ উপস্থাপন করার দৃঢ় আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com