মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় ৮০০ শিক্ষার্থীর অংশগ্রহণে বাংলাদেশ টিচার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কিছু মানুষ বেঁচে থেকেও একদিন সবার স্মৃতি থেকে হারিয়ে যায় – সাদিয়া

গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০.৪৯ এএম
  • ৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:,চট্টগ্রাম :
‘GLOW FEST ICON Awards’ অর্জন করেছেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান ও ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ‘GLOW FEST ICON Awards’ অনুষ্ঠান। এতে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে আব্দুল্লাহ আল মামুনকে গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার আলো মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রুহুল আমীন সালমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুফিয়া নুর ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুল নূর।
বর্ণাঢ্য এ আয়োজনে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি ও সুধীজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।
শিক্ষা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা এবং সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ স্বীকৃতি আব্দুল্লাহ আল মামুনের আগামীর সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, আব্দুল্লাহ আল মামুন শিক্ষা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান এবং ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com