শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যান করায় কিশোরীকে ধর্ষণ, মূল অভিযুক্ত রবিউল প্রকাশ কালু এসআরবি-৭, চট্টগ্রাম এর জালে আটক “দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন।

প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যান করায় কিশোরীকে ধর্ষণ, মূল অভিযুক্ত রবিউল প্রকাশ কালু এসআরবি-৭, চট্টগ্রাম এর জালে আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩.৫৭ এএম
  • ১৬ বার পঠিত

মানব সময় ডেস্ক :
ভিকটিম ১৪ বছরের কিশোরী নোয়াখালী জেলার সুধারাম থানার ধন্যপুর গ্রামের জামাল উদ্দিন প্রকাশ সুমন এর মেয়ে। একই গ্রামের মূল অভিযুক্ত রবিউল প্রকাশ কালু ভিকটিম ১৪ বছরের ঐ কিশোরীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম প্রেমের প্রস্তাব প্রত্যাখান করলে অভিযুক্ত ভিকটিমকে উত্যক্ত করতে শুরু করে। ঘটনার দিন গত ০৫ অক্টোবর ২০২৬ইং তারিখ রাত আনুমানিক ২৩০০ ঘটিকার অভিযুক্ত রবিউল প্রকাশ কালু ভিকটিমকে তার বাড়িতে বিবাহের প্রলোভন দেখিয়ে রান্নাঘরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নোয়াখালী জেলার সুধারাম থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং-১৬, তারিখ-১০/১০/২০২৬খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০২৫) এর ৯(১) তৎসহ পেনাল কোড ৩২৩/৫০৬(২)।
এরই ধারাবাহিকতায় আসামি গ্রেফতারের জন্য এসআরবি-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্নিত মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি রবিউল প্রকাশ কালু নোয়াখালী জেলার কবিরহাট থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ অক্টোবর ২০২৬ইং তারিখ আনুমানিক ২৩১৫ ঘটিকায় এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালী, নারায়নগঞ্জ এর যৌথ আভিযানিক দল নোয়াখালী জেলার কবিরহাট থানাধীন চরমন্ডলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে রবিউল প্রকাশ কালু (১৯), পিতা-জসিম উদ্দিন, সাং-ধন্যপুর, থানা-সুধারাম, জেলা-নোয়াখালীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে নোয়াখালী জেলার সুধারাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com