সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উদ্যোগে এনকো ল্যাবরেটরিজ লিমিটেড এর আয়োজনে বৈজ্ঞানিক সেমিনার সম্পন্ন : প্রাথমিক শিক্ষায় গুণগত রূপান্তরের সাত অঙ্গীকার: নতুন অভিযাত্রার প্রত্যয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: ফিরুক নতুন মূল্যায়ন ব্যবস্থায় –এম. নজরুল ইসলাম খান

বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫.৩৩ এএম
  • ১ বার পঠিত

মানব সময় ডেস্ক :
২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় চট্টগ্রামের সিইপিজেড এলাকার গ্র্যান্ড পতেঙ্গা রেস্তোরাঁর তৃতীয় তলায় বিজেসি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং মহাসচিব এম নজরুল ইসলাম খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি কিরণ শর্মা। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিজেসি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. খলিলুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ঢাকার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি ও বন্দর থানার সভানেত্রী শাহিদা খানম মালা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মো. আজম উদ্দিন, বিজেসির আইন উপদেষ্টা অ্যাডভোকেট ওবায়দুল সমীর, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী,বাগেরহাট জেলা ফোরাম’র সাধারণ সম্পাদক এম জাহিদুল ইসলাম (এলএল.বি অনার্স, এলএল.এম), বিজেসি দক্ষিণাঞ্চলের প্রধান উপদেষ্টা অসিত গাইন এবং বিজেসি দক্ষিণাঞ্চলের সভাপতি ফকির মিরাজ আলী শেখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উৎসব বাস্তবায়ন উপকমিটির আহ্বায়ক সিনিয়র সাংবাদিক মোসলেহউদ্দিন বাহার, ডা. মো. আমিনুল ইসলাম, বাবুল হোসেন বাবলা, মো. শহিদুল ইসলাম, মো. আলী আজম, ওমর ফারুক, নূরনবী, মনির তালুকদার, খাদিজা বেগম, মো. আবু হানিফ,সাংবাদিক এইচ এম শাহিন আলম, মো. জহিরুল ইসলাম রানা ও মোহাম্মদ জসিম উদ্দিনসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পারস্পরিক ঐক্য ও সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে সংবাদ পরিবেশনে সত্যনিষ্ঠা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত নৈতিকতার নীতিমালা অনুসরণের আহ্বান জানান।
আয়োজকরা জানান, দেশের সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা জোরদারে বিজেসি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকদের ঐক্য, নিরাপত্তা ও পেশাগত কল্যাণে ভবিষ্যতের নানা কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com