
সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
বন্দর নগরী চট্টগ্রাম ইপিজেড থানাধীন আকমল আলী রোড,রেললাইন সংলগ্ন হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) আদর্শ মাদ্রাসা ১১ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৪.৩০ ঘটিকা পর্যন্ত উক্ত ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন অত্র সংগঠন এর চেয়ারম্যান হাফেজ মাওলানা মোঃ আবুল হাসেম নোমান। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টামন্ডলীগণ সহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও অন্যান্য সাংগঠনিক নেতৃবৃন্দ।
চিকিৎসাক হিসেবে উপস্থিত ছিলেন ডা. নাহিদুল আলম রাজু ও অন্যান্য চিকিৎসকগণ।
সার্বিক সহযোগিতায় গ্রামীণ ডিজিটাল ল্যাব।
এ সময় মেডিসিন, ডায়াবেটিস, শিশু, চর্ম ও যৌন রোগ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ব্লাড প্রেসার, ওজন পরিমাপ ও দাঁতের চিকিৎসা সহ যাবতীয় রোগের চিকিৎসা সেবা প্রদান করা।
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন,বাংলাদেশ এর
এরুপ শিক্ষা – চিকিৎসা সেবা সহ অন্যান্য সামাজিক সেবা মূলক কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে জানান কর্তৃপক্ষ।