শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো এম.এ.আর. তালহা’র লেখা “যে শিক্ষা মানুষ গড়তে ভুলে যাচ্ছে” প্রবন্ধটি ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে গণমিছিল ১২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ মরহুম আলহাজ ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফা ‎মহান ‘নবী দিবস’ পালন উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার বি এন পি ‘র ভারপ্রাপ্ত মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন’র সম্মাননা ক্রেস্ট প্রদান মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি লাশ ১৮ হাজার টাকা অ্যাম্বুলেন্স ভাড়ায় চট্টগ্রাম থেকে কেন্দুয়া নেত্রকোনা পাঠানো হয় : শিক্ষার্থীর সাফল্যে পরিবার, শিক্ষক, প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত ভূমিকা — এম নজরুল ইসলাম খান মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন’র মানবতার সেবায় আর্থিক সহায়তা প্রদান মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান

ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে গণমিছিল

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪.০০ পিএম
  • ৮ বার পঠিত

বাহার,চট্টগ্রাম :
ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের উদ্যোগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে নগরীর সল্টক্রসিং এলাকা থেকে গণমিছিলটির নেতৃত্ব দেন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড আমীর মুহাম্মদ ওসমান গনি।
মিছিলটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি জনাব মুহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও ইপিজেড থানা আমীর মুহাম্মদ আবুল মোকাররম।এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ৩৯ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সাহেদ, মাওলানা মোজাম্মেল হক, আবদুর রহিম বিশ্বাস, মোঃ ফখরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
বিকাল ৫ ঘটিকায় গণমিছিলটি সনখোলা ক্রসিং, বিজিএম হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আলী শাহ মসজিদের সামনে এসে শেষ হয়।
আমাদের দাবি:১/গণভোটের গণরায় বাস্তবায়ন
২/জুলাই গণহত্যার বিচার,বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন,৩/ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ,৪/ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন,৫ সংকীর্ণ দলীয়করণ বন্ধ চাই। গণমিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকায় প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন ও ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার প্রত্যয়ে রাজপথ মুখরিত হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com