শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৫.২৩ এএম
  • ৮২ বার পঠিত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
শনিবার, ২২ আগস্ট ২০২৬ ইং, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাদে রায়ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “মাদককে না বলুন, সুন্দর সমাজ গড়ুন” এই স্লোগানকে সামনে রেখে এক মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনে: বাদে রায়ঘর একতা যুব সংঘ, নবীগঞ্জ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা **জনাবা সুলতানা জেরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব আবুল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান চৌধুরী (শেফু), ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব সুরঞ্জিত তালুকদার।
সভায় সভাপতিত্ব করেন ৪নং দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান **জনাব মোঃ ছালিক মিয়া, এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন ৪নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাদিক মিয়া, মো: হারুন মিয়া, আবুল কালাম আজাদ, মো: সাহিদুর মিয়া(মেম্বার) দুলন মিয়া (মেম্বার) মো: মাজহারুল হক, উপজেলা যুবদল নেতা মো: আজির উদ্দিন, মো: জুন্নুন আহমেদ, মো: শিপন মিয়া সহ বাদে রায়ঘর একতা যুব সংঘের সকল সদস্য বৃন্দ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সভায় প্রধান আলোচক নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হোসেন বলেন, শোনেছি এই এলাকায় নাকি বংশগত ভাবে মাদক ব্যবসায়ী আছে, তাদের আস্তানা আমরা খোঁজে পেয়েছি, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যারা জিয়াপুর সহ চার মৌজার বিতরে যারা বংশগত ভাবে মাদকের ব্যবসা করছেন, আজকের পর থেকে যেন তা ছেড়ে দেন।
স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসুন অন্ধকার থেকে বেরিয়ে আসুন, আলোর পথে হাটতে শুরু করুন।
আমাদের কাছে তথ্য এসেছে জিয়াপুর রায়ঘর বাদে রায়ঘর বাড়ীগাও সহ আশপাশ এলাকায় কারা মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত তা আমরা সনাক্ত করে পেলেছি।
অতি শীঘ্রই মাদকের প্রতিটি আস্তানায় অভিযান পরিচালনা করা হবে। মাদক ব্যবসায়ী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা ও সামাজিক অবক্ষয় রোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com