শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৫.১০ এএম
  • ৬০ বার পঠিত

মানব সময় ডেস্ক :
২২ আগস্ট চট্টগ্রামের ইপিজেড এলাকায় ক্রেনের সঙ্গে সংঘর্ষে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে ইপিজেড থানাধীন নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম নাফিসা নাওয়াল (১৮)। তিনি নগরীর সিএমপি স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। নাফিসা পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলীর বাড়ির মামুন মিয়া ও মুক্তা দম্পতির মেয়ে।
চট্টগ্রাম ইপিজেড থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান সংবাদ মাধ্যম কে বলেন, কলেজ ছাত্রী এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য একটি অ্যাপভিত্তিক সেবার মোটরসাইকেল যোগে কেন্দ্রে যাচ্ছিল। নেভি হাসপাতাল গেটের বিপরীতে সড়কে পৌঁছালে সম্ভবত ম্যাক্স গ্রুপের একটি ক্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন শিক্ষানবিশ চিকিৎসক তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com