শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় ইউনাইটেড প্রেস ক্লাব’র উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রশাসককে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান : প্রযুক্তির খপ্পরে চসিক সচিব আশরাফুল আমিন : বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল পাগলি বউ তুমি আমার অনুভবের এক ফোঁটা চাহুনিতে শত কাব্যের উপসংহার-মো. রফিকুল ইসলাম টুটুল শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন এম নজরুল ইসলাম খান

চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৪.৩৩ এএম
  • ৫ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ।
১৮ আগস্ট মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে চট্টগ্রাম বিভাগের মানবাধিকার পরিস্থিতি, আইনি সহায়তা, সামাজিক সচেতনতা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা।
আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি ফরহাদুল হাসান মোস্তফার নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শফিউল আজম বাদশা, সাধারণ সম্পাদক রনি মিত্র এবং দপ্তর সম্পাদক মো. সুজন।
এ ছাড়া প্রতিনিধি দলের সদস্য মো. বেলাল, মো. রবিন, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ ডেবিট, মাহমুদ ইব্রাহিম ও মোহাম্মদ অপু উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার সুরক্ষা, আইনি সহায়তা সহজলভ্য করা এবং মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের মানবাধিকার পরিস্থিতি এবং আসক ফাউন্ডেশনের চলমান মানবিক ও সামাজিক কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আসক ফাউন্ডেশনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
তিনি বলেন, সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রতিনিধি দলের নেতৃবৃন্দ জানান, চট্টগ্রাম বিভাগের অসহায়, সুবিধাবঞ্চিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবাধিকার সুরক্ষা, আইনি সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আসক ফাউন্ডেশন ভবিষ্যতেও আরও সক্রিয়ভাবে কাজ করবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের আন্তরিকতা ও সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com