সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

ডিভোর্সের ঘোষণা দিয়ে ন্যান্সীর হৃদয়স্পর্শী স্ট্যাটাস

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১, ১.৪৭ পিএম
  • ৬৯৫ বার পঠিত

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। স্বামী নাজিমুজ্জামান জায়েদের আর একসঙ্গে পথ না চলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দুজন এখন থেকে দুই মেরুর বাসিন্দা।

বুধবার দুপুরে ন্যান্সী তার ফেরিফায়েড ফেসবুক পেজে স্বামীর সঙ্গে ডিভোর্সের ঘোষণা দেন।  এক আবেগঘন স্ট্যাটাসে গায়িকা লেখেন— ‘সংসার জীবনে বিচ্ছেদ মানেই মানসিক নিপীড়ন, পরিবারের দূর সম্পর্কের আত্মীয়দের টিপ্পনি, সমাজের নোংরা কথা… ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু নিজের ওপর ভরসা থাকলে এই কঠিন সময়টাও সহজ হয়ে যায়। আমার বেলায় তাই হয়েছে। দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম। তাই বলি— বিচ্ছেদ কখনও মধুরও হয়।’

জানা গেছে, স্বামী জায়েদের সঙ্গে বহুদিন ধরেই বনীবনা হচ্ছিল না ন্যান্সীর। তারা বেশ কিছুদিন ধরে আলাদা থাকছেন। এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে বিচ্ছেদের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছিলেন ন্যান্সী।

সংসার ভাঙার কারণ সম্পর্কে ন্যান্সী যুগান্তরকে বলেন, আমি একটু একা থাকতে চাই। সেই কাজটিই আসলে সম্পন্ন করলাম। বিস্তারিত ফেসবুকে লিখেছি। আমি কখনও কোনো কিছুই লুকাই না। তাই ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়েছি। অনেক বছর পর একা হলাম। এ এক নতুন অভিজ্ঞতা। কিছু দিন এভাবেই থাকতে চাই।

ন্যান্সী বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পাশাপাশি বিয়ে নিয়ে পরিকল্পনার কথাও জানিয়েছেন। ‘আবারও বিয়ে করতে চাই, তবে তা কখন হবে তা বলতে চাচ্ছি না। তবে যা-ই করি না কেন, সবাই তা জানতে পারবেন। বিয়ের খবর লুকানোর বিষয় নয়। এটি একটি সুন্দর বিষয়। আপাতত এর বেশি কিছু বলতে চাচ্ছি না।’

এর আগে ২৫ এপ্রিল ন্যান্সি ফেসবুকে লিখেছিলেন, ‘আমি এবং জায়েদ দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি। তবে মাঝে মধ্যেই আমাদের দেখা অথবা ফোনালাপ হয়। আমার এবং জায়েদের একমাত্র কন্যাসন্তান নায়লা তার বাবার সঙ্গেই থাকে।  নায়লাকে নিজের কাছে রাখবার সিদ্ধান্ত এককভাবে জায়েদের। যেহেতু স্বামী-স্ত্রীর বাইরেও আমরা দীর্ঘদিনের বন্ধু কাজেই বোঝাপড়াটা মন্দ নয়। তবে নাটকীয়ভাবে বলব না- আমরা আজীবন বন্ধু থেকে যাব।  কিছু বৈরি সম্পর্ক তৈরি না হলে নিশ্চই আলাদা থাকতাম না। কে সঠিক, কে বেঠিক- এ নিয়ে ফিসফিস করবার কিছুই নেই। আমাকে অথবা জায়েদকে সরাসরি জিজ্ঞেস করলেই হয়।’

নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন তিনি। তাদের একমাত্র মেয়ে রোদেলা। ন্যান্সী পরবর্তীতে নাজিমুজ্জামান জায়েদকে ২০১৩ সালের ৪ মার্চ বিয়ে করেন। জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করছেন এবং ব্যবসার সঙ্গেও জড়িত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com