সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

‎শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬, ৬.৫০ পিএম
  • ৪১ বার পঠিত

মানব সময় ডেস্ক :

রাহবারে শরীয়ত ওয়াত তরীকত মাখজানুল কোরআন সাজ্জাদানশীনে চট্টগ্রাম দরবার শরীফ আল্লামা ছূফি ছৈয়দ মোহাম্মদ জাফর ছাদেক শাহ (মা:)’র প্রতিষ্ঠিত চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার অন্তর্গত ডাঙ্গারচরের রবি টাওয়ারের অনতিদূরে অবস্থিত ঐতিহ্যবাহি দ্বীনি বিদ্যাপাট ‘সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা’ এর ২০২৬ সালের অর্ধ বার্ষিকী পরীক্ষা নকলমুক্ত, কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে গত ২৮/৬/২৬ইং (রবিবার) হতে শুরু হয়েছে।

মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা মুফতি মোহাম্মদ আবুল কাশেম (মা:)ও ভাইস প্রিন্সিপাল মুফতি মৌলানা তানভীরুল ইসলাম ( মা:) এর যৌথ পরিচালনায় ও দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকগনের  সমন্বয়ে এবার লিখিত ও মৌখিক শাখায় প্রায় শতাধিক ছাত্র- ছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অর্ধ বার্ষিক পরীক্ষা ২ পর্বে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টা হতে ৯.৩০ টা পর্যন্ত প্লে,১ম ও ২য় শ্রেণীর পরীক্ষা নেয়া হচ্ছে আবার সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত ৬ষ্ঠ শ্রেণী হতে দাখিল ৯ম শ্রেণী পর্যন্ত নির্দিষ্ট রুটিন মাফিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
‎এবার মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা ক্লাসের পাঠদান ও সিলিবাস অনুকরণে পরীক্ষায় হাসিখুশি মন নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। এবার  কক্ষ পরিদর্শক ও পরীক্ষক হিসেবে  মাদ্রাসার শিক্ষকমন্ডলীর মধ্যে আরও রয়েছেন মৌলানা শাখাওয়াত হোসাইন গরীবি,সাংবাদিক মুফতি মৌলানা হায়দার আলী (এম.এ), মোহাম্মদ আবুল হাশেম,মোহাম্মদ আব্দুল মালেক,শারমিন আকতার,সুমাইয়া আক্তার টুম্পা, মিনা আক্তার,রোকসানা আক্তার,হাফেজ মোহাম্মদ শওকত হোসাইন, ক্বারী মোহাম্মদ লোকমান হোসাইন সহ দায়িত্বশীল শিক্ষক-শিক্ষীকাগণ।
‎‎জানা যায় যে, গত ২৮/৬/২৬ইং তারিখ হতে শুরু হওয়া অর্ধ বার্ষিকী পরীক্ষাটি আগামী ২০/৭/২৬ইং তারিখে শেষ হবে। কোন কারনবশত কতৃপক্ষের  সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষা বাতিল/স্থগিত বা পুনরায় গ্রহন হতে পারে মর্মে পরীক্ষাগুলা কিছু বিষয় লিখিত ও কিছু বিষয় মৌখিক  ভাবে গ্রহন করা হবে। এদিকে চলমান পরীক্ষা যেন ভালবাবে কোন ঝামেলা বিহীন ভাবে অনুষ্ঠিত হয় ও ছাত্র -ছাত্রীরা পরীক্ষায় অংশ গ্রহন করতে পারে সে বিষয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতার পক্ষ হতে কড়া নির্দেশনা রয়েছে। ফলে সে দিকে লক্ষ্য রেখে দায়িত্বশীলগন যতেষ্ট যত্ন নিয়ে ছাত্র -ছাত্রীদের সুচারুভাবে সকল দিক বিবেচনায় পরীক্ষা গ্রহন করছেন।
‎‎চলমান পরীক্ষায় সকল ছাত্র -ছাত্রীরা খুব ভাল ফলাফল অর্জন করবে এবং মাদ্রাসার নাম উজ্জ্বল করবে ও থানা পর্যায়ে নিজেদের পুরোনো ঐতিহ্য ধরে রাখবে ও শতভাগ পাস করবে বলে আশা রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল সহ সকল শিক্ষকগন।
‎এদিকে পবিত্র ঈদুল আজহা ও মহান ওরছে আকবরী পরবর্তীতে এ সময়ে পরীক্ষা অনুষ্ঠানিত হওয়ায় ভাল প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা ৯ম শ্রেনীর মেধাবী ছাত্র ছৈয়দ ওয়াছেল সহ সবাই তাদের পরীক্ষা ভাল হচ্ছে বলে জানিয়েছে প্রধান পরীক্ষক ও প্রিন্সিপাল হুজুর কে। এদিকে অত্র মাদ্রাসাটির চলমান পরীক্ষায় অংশ গ্রহন কারী সকল ছাত্র -ছাত্রীদের সফলতা দোয়া কামনা করেছেন জাতীয় দৈনিক সোনালী খবর পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মুফতি মৌলানা মোহাম্মদ হায়দার আলী (এম.এ) সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবক মন্ডলীগন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com