
মানব সময় ডেস্ক :
সেরা কবি সম্মাননা পাচ্ছেন, বান্দরবান জেলা থেকে কবি নীলিমা আক্তার নীলা। ১২তম জাতীয় কবি সম্মেলনে”কবি সংসদ বাংলাদেশ ” থেকে এ সম্মাননা দেয়া হবে,২৭জুন শনিবার ২০২৬, কেন্দ্রীয় কচি- কাঁচার মেলা মিলনায়তন , সেগুনবাগিচা, ঢাকা।
নীলিমা আক্তার নীলা, কবি, মানবাধিকার নেত্রী, সুরমা টিভি ২৪ এর নির্বাহী পরিচালক এবং আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের সম্মানিত সভাপতি। প্রতিটা পরিচয়েই তিনি আলোর গল্প লিখেছেন। জাতীয় মানবাধিকার স্বর্ণপদক, শ্রেষ্ঠ মানবাধিকার পদক, শিল্পকলা একাডেমি সম্মাননা, শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা, তারামন বিবি স্মৃতি সম্মাননা, মাদার তেরেসা শাইনিং এ্যাওয়ার্ড,মৈত্রীবাংলা সাহিত্য পুরস্কার, সাউথ এশিয়া স্টার এ্যাওয়ার্ড, মিজাফ স্টার এ্যাওয়ার্ডসহ ভারত এবং বাংলাদেশ থেকে একশো ত্রিশটার উপরে সম্মাননায় ভূষিত হয়েছেন নীলিমা আক্তার নীলা। একজন সেরা গীতিকার হিসেবে নীলিমা আক্তার নীলাকে মুকুট পরিয়ে সংবর্ধনা দেন , সোনার বাংলা সংগীত একাডেমি। নীলিমা আক্তার নীলার লেখা, কাব্য গ্রন্থ ৭টি, রিলিজ হয়েছে ৪০টির উপরে গান, বের হয়েছে, আদিত্য আর নেই এবং নীলাকাব্য দুটো কবিতা আবৃত্তির এ্যালবাম বাংলাদেশ জনপ্রিয় আবৃত্তি শিল্পীদের কন্ঠে । যুগান্তর এবং ইত্তেফাকসহ আরো অনেক পত্রিকায় নীলিমা আক্তার নীলার লেখা কবিতা প্রকাশিত হয়েছে। সামনে হয়তো আরো নতুন কিছু চমক নিয়ে হাজির হবেন, উজ্জ্বল আলোকিত মুখ,প্রতিটা ছোঁয়ায় যার সফলতার গল্প, আমাদের অহংকার জনপ্রিয় কবি, কবি নীলিমা আক্তার নীলা।