বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

বিশ্বকাপ ফুটবলের আবেগে প্রাণবন্ত ক্যাম্পাস: খেলার মাধ্যমে শিক্ষায় উৎসাহ উদ্দীপনা বৃদ্ধিতে চট্টগ্রাম মডেল স্কুল

  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২৬, ১২.১০ পিএম
  • ৪৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: এম নজরুল ইসলাম খান
“খেলায় খেলায় শিক্ষা, আনন্দে আনন্দে বিকশিত হোক প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা”-বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন সারা বিশ্ব মুখর, তখন সেই আনন্দ, উদ্দীপনা ও ইতিবাচক শক্তিকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করেছে চট্টগ্রাম মডেল স্কুল। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, নৈতিক ও সৃজনশীল বিকাশের লক্ষ্যে বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে ‘বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬’-এর বিভিন্ন কর্মসূচি।

“খেলায় খেলায় শিক্ষা, আনন্দে আনন্দে বিকশিত হোক প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৪ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ফুটবল শটের মাধ্যমে গোল করার প্রতিযোগিতার প্র্যাকটিস সেশন। বিশ্বকাপ ফুটবলের আবহে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।
প্র্যাকটিস সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের সঙ্গে নিজেদের দক্ষতা প্রদর্শন করে। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ ধরনের ক্রীড়া কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ, দলগত চেতনা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জানা গেছে, ফুটবল শটের মাধ্যমে গোল করার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামী ২১ জুন ২০২৬ (রবিবার) বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে অনুষ্ঠিত হবে।
আজকের প্র্যাকটিস সেশন পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইলিয়াছ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সুপন দেবনাথ ও মেহেদী হাসান ছোটন।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন ইসলাম। এছাড়াও উপস্থিত থেকে সহযোগিতা করেন রুমানা পারভীন আক্তার, কণিকা, লাকি দাস, চৈতি, জান্নাত ঊর্মি, মোমেনা আক্তার, সানজিদা আক্তার ও মিম আক্তারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সমন্বয়ের মাধ্যমে দক্ষ, মানবিক, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলাই তাদের লক্ষ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com