বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

ফেনীতে সোশ্যাল এইড এর আয়োজনে ১৬০০ পরিবারের মাঝে কোরবানীর গোসত বিতরণ সম্পন্ন

  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২৬, ৫.৩৪ পিএম
  • ৪৩ বার পঠিত

জহিরুল হক খাঁন,ফেনী:
২৮, ২৯, ৩০-শে মে ২০২৬ ইং তারিখ তিন দিনব্যাপী ফেনী জেলার সদর ইউনিয়নের ধর্মপুরের আশ্রায়ন ও আবাসন এর কমিউনিটি সেন্টার ঈদগাহ মাঠ, সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের আমিরাবাদ ভবানী চরন লাহা স্কুল এন্ড কলেজ মাঠ ও মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী মরহুম শামসুল হক এর বাড়ির মাঠ তিনটি স্থানে এলাকার দুস্থ্য, অসহায় হতদরিদ্র গরিব জনগোষ্ঠীর ১৬০০ পরিবারের মাঝে জন প্রতি ২ কেজি করে মাংস বিতরণ করা হয়। ফেনী সদর ইউনিয়ন, সোনাগাজী উপজেলার ৯নং নবাবপুর ইউনিয়ন ও ৪নং মতিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, আশ্রয়ায়ন, আবাসন, আদর্শগ্রাম এবং চরাঞ্চলের গরীব পরিবার, অসচ্চল মুক্তিযোদ্ধা, ইমাম মোয়াজ্জিন সহ কোরবানী করে নাই এমন পরিবারের মাঝে এ গোসত বিতরণ করা হয়। সোশ্যাল এইড এর প্রোগ্রাম ম্যানেজার এম নাছির উদ্দিন এর সভাপতিত্বে ঈদুল আজহা উপলক্ষে জেলার তিনটি স্থানে গরুর গোসত বিতরণ করা হয়। ঈদের দিন ফেনীর আশ্রায়ন ও আবাসনে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দের উপস্থিততে বিতরণ সম্পন্ন হয়। এবং সোনাগাজীর নবাবপুর বিসি লাহা স্কুল মাঠের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯নং নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির। সাংবাদিক জহিরুল হক খাঁন সজীব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সংস্থা কারামা সলিডারিটির বাংলাদেশ এর কান্টি ডিরেক্টর মোহাম্মদ আলী সোহেল। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন এলাকার সুশীল সমাজ, যুব নেতৃবৃন্দ। সোশ্যাল এইড এর টেকনিক্যাল কো-অর্ডিনেটর জিল্লুর রহমান, ভলান্টিয়ার ফাহিম মুনতাসির, ও ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ। প্রোগ্রামে উপকারভোগীরা গরুর মাংস পেয়ে খুবই আনন্দিত ও খুশি হন। সোশ্যাল এইড ও কারামা সলিডারিটিকে কে ধন্যবাদ জানান ভবিষ্যতে এধরনের প্রোগ্রাম অব্যাহত রাখার অনুরোধ জানান। বিতরনে এলাকা ভিত্তিক কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহন এবং সার্বিক সহায়তার মাধ্যে তিন দিনের প্রোগ্রাম সুন্দরভাবে সম্পন্ন হয়। আয়োজক সূত্রে জানা যায় ফেনীতে ৬টি গরু, সোনাগাজীর নবাবপরে ১২টি গরু এবং মতিগঞ্জের সুলাখালীতে ৩টি সহ মোট ২১টি গরু কোরবানী দেয়া হয়। প্রোগ্রামটি এলাকায় ব্যাপক সাড়া ও প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com