
কোরবানির ঈদ
শাম্মী তুলতুল
সময়ক্রমে এলো ঘুরে
কোরবানির ঐ ঈদ.
মন থেকে তাই ঝেরে ফেলো
ত্যাগ করো সব জীদ।
দূর হয়ে যাক মনের সকল
দুঃখ-খারাপ দিক,
মিলেমিশে কোরবানির ঈদ
পালন করি ঠিক।
নষ্ট যেন না হয় হক
ভুলেও কোন কাজে,
মাংস বিলাই গরীব-দুখী
অসহায়দের মাঝে।
হালাল টাকায় কোরবানি আর
থাকবো মিলেমিশে,
কোরবানির ঐ ঈদ আনন্দ
এরচে বেশি কিসে?