
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হোসেন বলেন“কোরবানি কখনো প্রতিযোগিতার বিষয় নয়, বরং এটি আত্মত্যাগ, মানবতা ও তাকওয়ার শিক্ষা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবন।”ঈদ হোক সবার জন্য আনন্দময়। “আসুন সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে কুরবানির ঈদ উদযাপন করি।”
তিনি মানব সময় সময় কে দেয়া এক সাক্ষাৎকারে পবিত্র কুরবানী ঈদের দিন ৩৮ নং ওয়ার্ডের মা বোন ও জনসাধারণের কষ্ট লাঘবে গ্যাস,পানি ও বিদ্যুৎ সার্ভিস স্বাভাবিক ও সচল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেন। তিনি আরও বলেন ৩৮ নং ওয়ার্ড’র জনগণ সুযোগ দিলে তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কাজে নিজেকে আত্মনিয়োগ করতে চান। তিনি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৮ নং ওয়ার্ড এ কমিশনার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেন। তিনি এলাকার মানুষের কাছে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও দোয়া প্রার্থনা করেন।