
সকালে খাবেন রাজার হালে
দুপুর বেলায় প্রজা।
রাতে খাবেন ভিখারী যেন
শরীর স্বাস্থ্য তাজা।
জলপান চাহিদা যত
সবজি খাবেন বেশী।
যেই এলাকায় জন্মায় যাহা
খাবার চাই সেই দেশী।
ঘিয়ে ভাজা, তেলে ভাজা
যত খাবেন কম।
ফুসফুসটা থাকবে ভালো
দীর্ঘজীবী দম।
★ সকলকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা
ও ঈদ মোবারক