বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ক্লাস পার্টি শুধু উৎসব নয়, শিক্ষার পাঠ—আনন্দের আড়ালে অনৈতিক আয়ের সংস্কৃতি বন্ধ হোক —এম. নজরুল ইসলাম খান চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান

চরফ্যাশনে খাদ্য সহায়তা পেয়ে জেলেদের মাঝে স্বস্তি

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬, ১.৩৫ পিএম
  • ১৫৪ বার পঠিত

চরফ্যাশনে খাদ্য সহায়তা পেয়ে জেলেদের মাঝে স্বস্তি

এম শফিকুল ইসলাম,চরফ্যাশন প্রতিনিধি |
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জেলেদের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগের অংশ হিসেবে ভোলার চরফ্যাশনে নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (২য় সংশোধিত) প্রকল্প’-এর আওতায় বুধবার সকালে চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মৎস্য বিভাগের সহযোগিতায় উপজেলার মোট ২ হাজার নিবন্ধিত জেলে পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে ১২ কেজি আটা, ৮ কেজি মসুর ডাল, ১৬ কেজি আলু, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি চিনি ও ৪ কেজি লবণ। উদ্বোধনের পর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে সুশৃঙ্খলভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।
সভাপতির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, “ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় সরকার যখন মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়, তখন জেলে পরিবারগুলোর কষ্ট লাঘব করতেই এই ধরনের সহায়তা দেওয়া হয়। এই উদ্যোগ তাদের সংকটময় সময়ে বড় সহায়তা হিসেবে কাজ করবে।”
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, খাদ্য সহায়তার পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং ইলিশের অভয়াশ্রম সংরক্ষণে মৎস্য বিভাগ কাজ করে যাচ্ছে। প্রকৃত জেলেরা যাতে এই সুবিধা পান, তা নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
খাদ্য সহায়তা পেয়ে জেলে পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, বর্তমান বাজারদরের ঊর্ধ্বগতির মধ্যে এই সহায়তা তাদের জন্য বড় স্বস্তি। এতে করে তারা সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে আরও উৎসাহিত হবেন বলে মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com