শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো নীলিমা আক্তার নীলার লেখা “দুই বছর পর” বিশেষ ফিচারটি

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩.৫২ পিএম
  • ১১২ বার পঠিত

মানব সময় সাহিত্য ডেস্ক :
মেয়েটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে।
আমি বললাম –
তুমি এমন একজনের জন্য কাঁদছো
যে কিনা ভালোবাসা নামে তোমার সাথে প্রতারণা করেছে।
মেয়েটি কাঁদতে কাঁদতেই বললো –
আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না।
আমি বিদ্রুপ হাসলাম, বললাম –
তাহলে তুমি আমার কাছে এসেছো কেনো?
আমি জানি, আপনি এর একটি সমাধান দিতে পারবেন,তাই।
তোমাকে বাঁচতে হবে, আর এমন ভাবে বাঁচতে হবে, যেনো প্রতারকটাকে দেখলে তোমার মনে হয় –
তোমার জীবনে সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে তুমি ভালোবেসেছিলে।
এমন দিন আমার কোনদিনও আসবে না আপু, কারণ ওর চেয়ে সেরা আমার কাছে আর কিচ্ছু নেই, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না ।
তুমি ভুল ভাবছো, সেরা কখনো প্রতারক হয় না,নিকৃষ্ট হয় না। সেরা হয় সেরার চেয়েও দামী।
দুই বছর পর মেয়েটির সাথে দেখা,মুখ ভর্তি হাসি,সাথে অসাধারণ মিষ্টি একটি ছেলে।বললাম, কেমন আছো?
মেয়েটি পা ছুঁয়ে সালাম করলো আমায়, বললো, আমার মতো সুখী আর কেউ নেই আপু। আমি এবার সত্যি সত্যিই সেরা মানুষটাকে পেয়েছি, আমার হাজবেন্ড।
আনন্দে আমার চোখে পানি চলে এলো, যে মেয়েটি একটি নর্দমার কীটের জন্য জীবন দিতে চেয়েছিলো, দুই বছর পর সেই মেয়েটি আলোকিত এক আকাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারা পৃথিবীতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com