বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

শিক্ষার্থীদের নৈতিকতা, বইপড়া ও মানবিকতা গড়ে তোলার আহ্বান চসিক মেয়রের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১.৫৯ পিএম
  • ৭০ বার পঠিত

মানব সময় ডেস্ক :

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, বইপড়ার অভ্যাস এবং মানবিক মূল্যবোধে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, তবে এই মেরুদণ্ডকে শক্ত করতে হলে শুধু অবকাঠামো নয়, জ্ঞানের ভাণ্ডার ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হতে হবে। দেশে সম্মান ও নৈতিকতার ঘাটতি দেখা যাচ্ছে। আমরা কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছি, কিন্তু নৈতিক শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি, যা আমাদের অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে।তিনি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের নয়াহাট সংলগ্ন পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ, এসএসসি পরিক্ষার্থী ও শিক্ষিকা সিমা মুৎসুদ্দির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে মেয়র বিদায়ী শিক্ষিকা সিমা মুৎসুদ্দিকে ক্রেস্ট প্রদান করেন। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে পুরস্কার তুলে দেন এবং যারা পুরস্কার পায়নি তাদের আগামীতে ভালো করার প্রত্যয় নেওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে সেবা দেওয়া বিদায়ী শিক্ষিকা সীমা মুৎসুদ্দিকে সম্মান জানানো শিক্ষার্থীদের জন্য একটি মূল্যবান শিক্ষা। এই সম্মান তিনি সারাজীবন মনে রাখবেন, আর তোমরাও মনে রাখবে, শিক্ষকদের সম্মান করা কতটা গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের বইপড়ায় উৎসাহিত করে মেয়র বলেন, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি। বই তোমাদের জ্ঞান সমৃদ্ধ করবে। ফুলের পরিবর্তে বই উপহার দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি বিভিন্ন মনীষীর জীবনী পড়ার আহ্বান জানান।
এছাড়া শিক্ষার্থীদের সাহসিকতার সঙ্গে নিজেদের অধিকার দাবি করার পরামর্শ দেন মেয়র। তিনি একটি স্কুলের এক শিক্ষার্থীর উদাহরণ তুলে ধরে বলেন, ছোট্ট একটি মেয়ে সাহস করে তার স্কুলের সমস্যার কথা আমাকে বলেছে, এটাই আমি দেখতে চাই।
মেয়র অভিভাবক ও সমাজের প্রবীণদের শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একসময় মুরুব্বিরা শিক্ষার্থীদের খোঁজখবর নিতেন। সেই পরিবেশ আবার ফিরিয়ে আনতে হবে, তাহলেই সমাজ আলোকিত হবে।
স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি শিক্ষার্থীদের সকালের নাস্তা করে স্কুলে আসার পরামর্শ দেন। খালি পেটে এলে মেধার বিকাশ ব্যাহত হয়। সুষম খাদ্য গ্রহণ করলে মস্তিষ্ক সক্রিয় থাকে।
মেয়র আরও জানান, সিটি কর্পোরেশনের অধীনে স্কুল কলেজে ‘স্কুল হেলথ স্কিম’ চালু করা হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন পরীক্ষায় ছাড় পাবে।
পরিশেষে শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র বলেন, তোমাদের মধ্যে থেকেই ভবিষ্যতে দেশের নেতৃত্ব তৈরি হবে। তাই জ্ঞান, নৈতিকতা ও মানবিকতা নিয়ে নিজেদের গড়ে তোলো। তিনি পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন এবং সফলতা কামনা করেন।
চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে ও স্কুলের সিনিয়র শিক্ষক আজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. নেজামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এস এম নাছির উদ্দীন মহিলা কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য জি এম আইয়ুব খান, রাজনীতিবিদ শামসুল আলম, পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ ইদ্রিস আলী। উপস্থিত ছিলেন পাঁচলাইশ এস এম নাছির উদ্দীন মহিলা কলেজের অধ্যক্ষ জারেকা বেগম, কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আফরোজা ইয়াসমিন, স্কুলের অভিবাবক সদস্য আইয়ুব আলী, রাশেদুল আলম, সুমি আকতার, রাজনীতিবিদ এস এম আবুল কালাম আবু, মোরশেদুল আলম, লিয়াকত আলী জসিম, জানে আলম সোহেল, ইসমাঈল হোসেন বালি, ফিরোজ মাহমুদ, ইসমাইল মির্জা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com