শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‎ঝাড়ফুঁকের নামে প্রতারণা! জিন হাজির করা কি ইসলামে বৈধ? জানুন ওলামায়ে কেরামের ফতোয়া” অভিভাবক–শিক্ষক সমন্বয়ে শিক্ষার মানোন্নয়ন: চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক কর্মশালা অনুষ্ঠিত ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডে দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত | Manob Somoy দক্ষিণ হালিশহর কেজি এন্ড হাইস্কুলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় ছড়াকার মিজানুর রহমান শামীম বলেন নতুন প্রজন্মের মেধা বিকাশে ছড়া ও সাহিত্যের ভূমিকা অপরিসীম আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র “মিসকেস দায়েরের কারণসমূহ” নিয়ে বিশেষ প্রতিবেদন জেসমিনা খানম “সমাজসেবা থেকে যেতে চান সংসদে” | Manob Somoy পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y

অভিভাবক–শিক্ষক সমন্বয়ে শিক্ষার মানোন্নয়ন: চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১২.২২ পিএম
  • ৫ বার পঠিত

বিশেষ প্রতিবেদক,চট্টগ্রাম :
মানসম্মত শিক্ষা, নৈতিক বিকাশ ও শিক্ষার্থীদের সার্বিক মানবিক উৎকর্ষ নিশ্চিতের লক্ষ্যে চট্টগ্রাম মডেল স্কুলে অনুষ্ঠিত হয়েছে “অভিভাবক অবহিতকরণ ও ওরিয়েন্টেশন কর্মশালা (Parent Orientation & Parent–Teacher Meeting)”。
বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মশালায় অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা অংশগ্রহণ করেন। এতে শিক্ষার্থী উন্নয়ন ও শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ে প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময় হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজী এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াছ।
প্রধান অতিথি বাংলাদেশ সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোঃ খলিলুর রহমান বলেন, শিশুর শিক্ষার ভিত্তি পরিবারে গড়ে ওঠে; তাই অভিভাবকের সচেতনতা ও বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত সমন্বয় একটি সফল ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান বক্তা এম নজরুল ইসলাম খান বিদ্যালয়ের শিক্ষাদর্শন, পাঠ্যক্রম, মূল্যায়ন ব্যবস্থা, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের আচরণগত উন্নয়ন বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
সভাপতির সমাপনী বক্তব্যে মোঃ ইব্রাহিম ফরাজী বলেন, কেবল ভালো ফলাফল নয়—জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলাই বিদ্যালয়ের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়াসমিন ইসলাম, রুমানা পারভীন, কনিকা দাস, মেহেদী হাসান ছোটন, সুপন দেবনাথ, লাকি দাস, মোমিনা আক্তার, সানজিদা আক্তার তিশা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com