সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো নাদিরা খানমএর লেখা “ঈদের ছড়া” বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কুমিল্লা কবি পরিষদের সম্মাননা লাভ করেছেন সুলেখা আক্তার শান্তা | মা ন ব স ম য় কেয়া’র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক অগ্রযাত্রা ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল: এক্স-রে ফিল্ম না থাকার কারণে এক্স-রে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র(বিজেসি)বিনম্র শ্রদ্ধাঞ্জলি | মা ন ব স ম য় মোহাম্মদ সাঈদুর রহমান সাঈদ কাউন্সিলর পদপ্রার্থী ৩০ নং ওয়ার্ড পূর্ব মাদারবাড়ি চট্টগ্রাম সিটি কর্পোরেশন তিনি সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান : আজকের মানব সময়ে প্রকাশিত হলো মো: মাইন উদ্দিন হাসান এর লেখা ” মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য” সহকারী অ্যাটর্নি জেনারেলের সাথে বাগেরহাট জেলা ফোরাম চট্টগ্রামের নেতৃবৃন্দের প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো আরেফিন শিমুল এর ঈদ নিয়ে কবিতা “ছেলেবেলা আর এ বেলার ঈদ”

বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ২.০০ এএম
  • ৭ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ ২০২৬) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরের ইপিজেড মোড়স্থ আলী প্লাজার তৃতীয় তলায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং মুহাম্মদ বাবুল হোসেন বাবলার সঞ্চালনায় অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের মহাসচিব এম নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক এস এম খোরশেদ উল্লাহ রজায়ী, বাগেরহাট জেলা ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোল্লা মোঃ সরোয়ার হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ফরাজী, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন বাহার,সাংবাদিক মোহাম্মদ বিল্লাল হোসেন বেলাল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জাফরুল ইসলাম জাহিদ, ফরহাদ হাসান মোস্তফা, ইঞ্জিনিয়ার মোঃ মাজেদ, মোঃ শহিদুল ইসলাম লিটন, ফারুক আহমেদ ঢালী, সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, মো. শামসুদ্দিন, মো. রিয়াজ উদ্দিন, মো. মনিরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. কামরুল ইসলাম, মোহাম্মদ নূরুন্নবী, মোহাম্মদ জামাল উদ্দিন, মো. শফিকুর রহমান, রাজিব নাথ, মোহাম্মদ হালিম নিরব, মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র চট্টগ্রাম বিভাগীয় কমিটির পরিচিতি সভা/অভিষেক অনুষ্ঠান অল্পদিনের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার বিষয়ে নেতৃবৃন্দ মতবিনিময় করেন। অনেকেই ঈদের ছুটি পরিবার-পরিজনের সঙ্গে কাটিয়ে কর্মব্যস্ত জীবনে ফিরে আসার এই সময়ে এমন একটি মিলনমেলার আয়োজনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।
বক্তারা বলেন, এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, পেশাগত বন্ধন দৃঢ়করণ এবং ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভাপতির বক্তব্যে সাংবাদিক মোঃ খলিলুর রহমান বলেন, “সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা এবং পেশাগত মানোন্নয়নে বাংলাদেশ সাংবাদিক ক্লাব ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবে।”
অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর, যেখানে উপস্থিত সকলের আন্তরিক অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com