মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‎ঈদুল ফিতরের গুরুত্ব,তাৎপর্য, ফজিলত ও আমল। ‎লেখক- মুফতি মৌলানা মুহাম্মদ হায়দার আলী (এম.এ)।  দক্ষ সংগঠক মোহাম্মদ সাঈদুর রহমান সাঈদ ৩০ নং ওয়ার্ড পূর্ব মাদারবাড়ি সর্বস্তরের জনগণের পক্ষে সকলকে জানান পবিত্র ঈদুল ফিতর’ শুভেচ্ছা ও ঈদ মোবারক চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতণকালে ডা. শাহাদাত হোসেন বলেন চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চাই ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম, চট্টগ্রাম এর সহযোগিতায় ও স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন এর আয়োজনে পরিবেশ দুষণ রোধে পরিত্যক্ত প্লাস্টিক সংগ্রহ বিষয়ক প্রচার অভিযান অনুষ্ঠিত সমন্বয় সভায় রেমিট্যান্স ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ কেএসআরএম-এর মতো অন্য শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান মেয়রের ঈদের আনন্দ হোক সকলের জন্য’ : মেয়র পবিত্র লাইলাতুল কদর এর ফজিলত- এম-হাসান পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্দর থানা তরুণদলের ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত: চরফ্যাশনে সরকারী ঘরের মালামাল সহ ২ জন আটক হলেও মূল হোতা আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন ধরাছোঁয়ার বাইরে

সমন্বয় সভায় রেমিট্যান্স ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১.৩২ পিএম
  • ৭ বার পঠিত

জহিরুল হক খাঁন : প্রবাসী ও প্রবাসী পরিবারের সদস্যদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে রেমিট্যান্স ব্যবস্থাপনা, আর্থিক সাক্ষরতা, উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ ২০২৬ তারিখে ৯নং নবাবপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত এ সভার আয়োজন করা হয় “সফল” প্রকল্পের উদ্যোগে। সভাটি বাস্তবায়ন করে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী এবং অর্থায়ন করে United Nations Capital Development Fund (UNCDF) ও Swiss Agency for Development and Cooperation (SDC)। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন চেয়ারম্যানের প্রতিনিধি একরামুল হক কিশোর, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউএনসিডিএফ-এর প্রতিনিধি হারুন অর রশিদ মামুন, প্রকল্প কর্মকর্তা আব্দুর রহিম ও সাফা সহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় অংশীজনরা। এ সময় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, আদর্শ প্রাণী সেবা, ডেমো, টিটিসি, যুব উন্নয়ন অধিদপ্তর, বিসিক এবং ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেমিট্যান্সকে সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে প্রবাসী পরিবারগুলো অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। এ জন্য প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন। বক্তারা আরও বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও স্থানীয় অংশীজনদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রবাসী পরিবারগুলোকে টেকসই আয়ের উৎসের সাথে যুক্ত করা সম্ভব হবে। এ ধরনের সমন্বয় সভা ভবিষ্যতে কার্যকর উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম, প্রশিক্ষণ পরিকল্পনা এবং প্রবাসী পরিবারের জন্য সম্ভাব্য সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com