শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

চরফ্যাশনে সরকারী ঘরের মালামাল সহ ২ জন আটক হলেও মূল হোতা আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন ধরাছোঁয়ার বাইরে

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৫.৩৫ এএম
  • ১১৯ বার পঠিত

কামরুল ইসলাম চরফ্যাশন
ভোলা চরফ্যাশন উপজেলার শশীভুষন থানাধীন হাজারীগন্জ ইউনিয়ন ৭ নং ওয়ার্ড,চর হাসিনা এলাকার সরকারী আবাসন ঘরের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ।গতকাল ১৩ মার্চ শুক্রবার রাত ৮ ঘটিকার সময় জাহানপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড,চর হাসিনা গ্রামের সরকারী আবাসন ঘরের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় মোঃ জামাল(৪৫) পিতা-মৃত আব্দুল আলী ২। মোঃ কালাম(৫৫) পিতা-মৃত ইদ্রিছ হাওলাদার সহ দুই জনকে আটক করেন স্থানীয় জনগণ।এসময় চোর চক্রের ২/৩ জন পালিয়ে পালিয়ে যায়।
মামলার এজাহার সূত্রে জানাযায়
শশীভূষণ থানাধীন হাজারীগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ চর হাসিনা এলাকায় সুবিধা বঞ্চিত ভুমিহীন পরিবারের জন্য সরকারী ভাবে আধাপাক আবাসন তৈরী করা হয়। বিভিন্ন সময় উক্ত আবাসনের ঘরের টিন, লোহার এ্যাঙ্গেল ও জানালা একটি চোরচক্র চুরি করিযা নিয়ে যায়। উক্ত বিষয় অনেক চেস্টা করিলেও চোরদের সনাক্ত করা সম্ভব হয় নাই।
গতকাল চোরচক্র চর হাসিনা সরকারী আবাসন (গুছগ্রাম) হইতে আবাসনের ঘরের লোহার এ্যাঙ্গেল ও রড খুলিয়া নিয়ে যাওয়ার সময়
হাজারীগঞ্জ ৫নং ওয়ার্ডস্থ পাঁচকপাট, মৎসঘাট জনৈক মোঃ শরিফ এর হোটেলের সামনে সংলগ্ন নদীর পাড়ে মামলালসহ অবস্থান করাকালীন সময়ে স্থানীয় লোকজন দেখিয়া চোর সন্দেহে ডাক চিৎকার করিলে নৌকায় থাকা অজ্ঞাতনামা আসামীরা পালিয়ে যাওয়ার সময় জামাল ও কালাম কে স্থানীয় লোকজন মালামালসহ ডিঙ্গি নৌকা আটক করে। নৌকা হইতে উদ্ধারকৃত মালামাল ১। লোহার এ্যাঙ্গেল ১০৫ পিচ, যাহার প্রতিটির চোরাই মূল্য অনুমান ৪০০ টাকা করিয়া মোট ৪২,০০০/- (বিয়াল্লিশ হাজার) টাকা, ২। লোহার রড ১০৫ পিচ, যাহার প্রতিটির চোরাই মূল্য অনুমান ৪০০ টাকা করিয়া মোট ৪২,০০০/- (বিয়াল্লিশ হাজার) টাকা, ৩। ০১ (এক) টি মাছ ধরার কাঠবডি ডিঙ্গি (ছোট) নৌকা যাহার মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা। চোরাইমালসহ জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য অনুমান ২,৫৮,০০০(দুই লক্ষ আটান্ন হাজার) টাকা।
বিষয়ে আটককৃত কালাম বলেন,মহিউদ্দিন নামের এক প্রভাবশালী আওয়ামীলীগ নেতার নির্দেশে তারা এই মালামাল দীর্ঘদিন যাবত বিক্রি করে আসছেন।
এবিষয়ে শশীভুষন থানার অফিসার ইনচার্জ মোঃ ফকরুল ইসলাম ঘটনার সত্যতা শিকার করে বলেন,সরকারি মালামাল বিক্রি করার সময় ৩ শিশু সহ ৫ জনকে আটক করে স্থানীয় জনগণ।শিশুদের বয়স একেবারেই কম হওয়ায় শিশু তিনজনকে মুচলেকা রেখে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে,বাকি দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com