শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ২.৩৪ পিএম
  • ১৪৩ বার পঠিত

একুশ মানে :
বাংলার মুখ বাংলার ছবি
আবাল বৃদ্ধ বনিতার
ভাষার দাবী।
একুশ মানে :
বাংলায় কথা বলা ,
বাংলার কথা বলা
বাংলায় পথ চলা।
একুশ মানে :
বাংলায় লেখা বাংলায় দেখা
বাংলা মায়ের অমীয় বানী,
মাতৃভাষার মনি মুক্তা খনি।
একুশ মানে :
বাংলার ইতিহাস
বাংলায় দীর্ঘশ্বাস,
সূর্যোদয়ের আত্মপ্রকাশ।
একুশ মানে :
বাংলার গান বাংলায় গান,
বাংলার প্রাণ
ভাষার জন্য রক্তদান।
একুশ মানে :
রবীন্দ্র সংগীত গীতাঞ্জলি
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি।
একুশ মানে :
নজরুলগীতি অগ্নিবীনা
বলবীর বল উন্নত মমশীর
বাংগালীর বিদ্রোহী কবিতা।
একুশ মানে :
৭ই মার্চ বঙ্গবন্ধুর বজ্রকন্ঠ
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
একুশ মানে :
পল্লী কবি জসিম উদ্দীন
নকসী কাঁথার মাঠ,
বাংলার মাঠ পথ ঘাট।
একুশ মানে :
রফিক সফিক সালাম বরকত
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী,
আমি কি ভুলিতে পারি।
একুশ মানে :
বায়ান্নের ভাষা আন্দোলন
বাঙ্গালীর শ্বাস প্রশ্বাস,
মহান স্বাধীনতার প্রকাশ।
একুশ মানে :
বাংলা ভাষা
বাঙ্গালীর স্বপ্ন আশা,
বাংলা মায়ের মুখের ভাষা।
একুশ মানে :
বাংলায় হাসা বাংলায় কাঁদা
বাংলার ছবি আঁকা,
বাংলা মায়ের স্বপ্ন দেখা।
একুশ মানে :
বাংলার খাল বিল নদী নালা
গ্রীস্মের রোদেলা দুপুর,
শিশুর দলের অবাধ সাঁতার।
একুশ মানে:
শরতের শ্যামল ছায়া
ফসলের হাতছানি,
বাংলা মায়ের কোমল মায়া।
একুশ মানে :
শীতের সকাল শিশির মাখা,
পায়েস পীঠার বাহাদুরী
পল্লী গাঁয়ের ছবি আঁকা।
একুশ মানে :
ফসলের ক্ষেত কৃষকের ছবি
বর্ষার ঝড় বাদল বৃষ্টি,
রাখালের বাঁশীর সুর বিরহিয়া কবি।
একুশ মানে :
বসন্তের বাউল
কুকিলের কুহুতান ,
যৌবনের জয় গান।
একুশ মানে :
মা- মাটির মায়া প্রীতি,
শহীদ মিনারের অমর স্মৃতি
মাতৃভাষার অমর গীতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com