বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

সুপেয় পানির সংকট নিরসনে আশ ফাউন্ডেশনের উদ্ভাবনী সমাধান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ৭.৪২ এএম
  • ১৩৬ বার পঠিত

মানব সময় ডেস্ক :
পানির অপর নাম জীবন। অথচ বিশুদ্ধ পানির সংকট আজকের বিশ্বে অন্যতম বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের মতো নদীমাতৃক দেশও নানা সময়ে তীব্র সুপেয় পানির সংকটে ভোগে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের পর এই সংকট আরও প্রকট আকার ধারণ করে। এমন বাস্তবতায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের (আশ ফাউন্ডেশন) ব্যতিক্রমধর্মী উদ্যোগ “নৌকায় ভাসমান পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট” সুপেয় পানির সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সিলেটে বন্যা পরবর্তী সময়ে বিশুদ্ধ খাবার পানির চরম সংকট দেখা দিলে আশ ফাউন্ডেশন দেশের প্রথম ইনোভেটিভ প্রকল্প হিসেবে নৌকায় ভাসমান পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন করে। এই প্রকল্পের মাধ্যমে দুর্গম ও প্লাবিত এলাকাতেও নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।বর্তমানে এই প্রকল্পের আওতায় সিলেটের ঘোয়াইনঘাট থানা ও থানাসদর এলাকার আশপাশের ৮টি পয়েন্ট থেকে প্রায় ৪ হাজার মানুষ বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করছেন।বিশেষজ্ঞদের মতে, নগরায়ণ, শিল্পায়ন ও কৃষির আধুনিকীকরণের ফলে দেশে সুপেয় পানির উৎস দ্রুত হ্রাস পাচ্ছে। নদী, পুকুর ও ভূগর্ভস্থ পানি ক্রমেই দূষণের শিকার হচ্ছে। এই প্রেক্ষাপটে আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের গুরুত্ব দিন দিন বাড়ছে। একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে বিভিন্ন ধাপে ফিল্টারেশন, ভারী কণা অপসারণ, ক্লোরিন বা ওজোনের মাধ্যমে জীবাণু ধ্বংস এবং প্রয়োজনে রিভার্স ওসমোসিস পদ্ধতিতে লবণাক্ত পানি বিশুদ্ধ করা হয়।বিশুদ্ধ পানির সংকট মোকাবেলায় আশ ফাউন্ডেশনের এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com