
কামরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চরফ্যাশন
ভোলা-৪(চরফ্যাশন -মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নূরুল ইসলাম নয়নে পক্ষে দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী সমিতি উদ্যোগে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) বিকেলে চরমানিকা ইউনিয়নে নতুন মানিকা বাজারে বিভিন্ন দোকানে ও সাধারণ মানুষের মাঝে ধানের শীষে লিফলেট করা হয়। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে । লিফলেট বিতরণ কর্মসূচিতে দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে মোহাম্মদ নিরব সিকদার ডা,মোহাম্মদ হাসনাইন ডা, মিজানুর রহমান, নুরে আলম দফাদার, শাহাবুদ্দিন হাওলাদার, মোস্তাফিজ মেম্বারসহ শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য বলেন দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধায়ের লক্ষে ধানের শীষ প্রতীকের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হত হবে। তার আগামী ১২ ফেব্রুয়ারী ভোলা-৪ আসনের ধানের শীষ প্রতীক প্রার্থী মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।