রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপির সদস্য পেলো ঈদ উপহার সামগ্রী সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী সেলিম জানে আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চসিক ৩৯ নং ওয়ার্ড এর অন্তর্গত ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ গরুর বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন আমি বিচার চাই না,কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আবদুল হান্নান মোল্লা নি/হত শিশু রামিসার বাবা চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক সদস্য জনাব জহির রায়হান উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভোলা সমিতি ঢাকার অভিনন্দন ও শুভেচ্ছা ১৮মে মেহের আফজল স্কুল মাঠ MLN আন্ত:ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ৩৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: আযম উদ্দিন

তথ্যই শক্তি-জ্ঞানই আলো,সাংবাদিকতা ও শিক্ষায় মানবিক সমাজের পথে আজকের মানব সময় :

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৩.৩৪ পিএম
  • ৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি, মানব সময় :
২০২৬ সালের ইংরেজি নববর্ষ উপলক্ষে দৈনিক আজকের মানব সমায়-এর বিশেষ সংখ্যা প্রকাশ ও প্রচার বাংলাদেশের গণমাধ্যম জগতে একটি তাৎপর্যপূর্ণ সংযোজন। এই সৌজন্য সংখ্যা প্রকাশের মাধ্যমে তথ্য, জ্ঞান ও মানবিক সমাজ গঠনের এক গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়েছে।
দৈনিক আজকের মানব সমাজ-এর সম্মানিত প্রকাশক ও সম্পাদক মুসলিম বাহার মহোদয়ের উদ্যোগে প্রকাশিত বিশেষ সংখ্যাটি উপহার হিসেবে প্রদান করা হয় বাংলাদেশ সাংবাদিক ক্লাবের মহাসচিব, চট্টগ্রাম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও দৈনিক আজকের মানব সমাজ-এর নিয়মিত কলাম লেখক এম. নজরুল ইসলাম খান-এর হাতে। এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার প্রতিনিধি উদ্দিন বাহারসহ চট্টগ্রাম মডেল স্কুলের পরিচালক ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্যে এম. নজরুল ইসলাম খান বলেন, “তথ্যপ্রযুক্তির যুগে তথ্যই প্রকৃত সম্পদ। তবে তথ্যকে বিশ্লেষণ ও সংশ্লেষণের মাধ্যমে জ্ঞানে রূপান্তর করাই মানব উন্নয়নের মূল চাবিকাঠি।” তিনি উল্লেখ করেন, সাংবাদিকরা তথ্য সংগ্রহ, যাচাই ও বিশ্লেষণের মাধ্যমে সমাজে জ্ঞান বিতরণ করেন, যা একটি বড় সামাজিক দায়িত্ব।তিনি আরও বলেন, গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য শিক্ষকদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করে এবং সেই জ্ঞান শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিয়ে একটি সচেতন ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখে।
এই বিশেষ সংখ্যার প্রকাশ আমাদের স্মরণ করিয়ে দেয়—একটি উন্নত জাতি গঠনে সঠিক তথ্য, বিশুদ্ধ জ্ঞান ও মানবিক চেতনার বিকল্প নেই। নতুন বছরে সাংবাদিকতা ও শিক্ষা একসঙ্গে এগিয়ে গিয়ে একটি তথ্যসমৃদ্ধ, জ্ঞানভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবে—এমন প্রত্যাশাই সবার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com