শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসার ভাইস-প্রিন্সিপালের পিতার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৩.০০ পিএম
  • ১৫৫ বার পঠিত

‎বিশেষ প্রতিনিধি,কর্ণফুলী :
‎
‎চট্টগ্রামের কর্ণফুলী থানার অন্তর্গত চরলক্ষ্যার ডাঙ্গারচরে অবস্থিত সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসার ভূমিদাতা ও মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মৌলানা মুফতি তানভীরুল ইসলাম এর পিতা
‎মরহুম নুরুল আলমের ১ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে গত ৬ জানুয়ারী ২০২৬ ইং, ২২ শে পৌষ ১৪৩২ বাংলা, ১৬ই রজব ১৪৪৭ হিজরী রোজ মঙ্গলবার মরহুমের বাসভবনে এক দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল হতে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম, জিকির- আজকার, দোয়া মাহফিল পালিত হয়েছে। মরহুমের ঈসালে সাওয়াব উপলক্ষে গরিব-এতিম, মাদ্রাসার ছাত্র-শিক্ষক সহ মরহুমের রেখে যাওয়া আত্মীয় স্বজন ও পাড়াপ্রতিবেশিদের মাঝে খাবার পরিবেশেন করা হয়েছে। জানা যায়, মরহুম নুরুল আলম চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন ছূফি হযরত মৌলানা মোহাম্মদ আল্লামা জাফর ছাদেক শাহ (মা:) এর একনিষ্ঠ গোলাম ছিলেন। দীর্ঘদিন তার স্ত্রী সন্তানদের নিয়ে আপন পীরের খেদমতে নিয়োজিত ছিলেন। মরহুম তার জীবিত অবস্থায় তার পীর-মুরশিদ কে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠার জন্য ৬ গন্ডা জমি দান করেছেন। যার উপর আজ সুলতানুল আরেফীন মাদ্রাসাটি প্রতিষ্ঠিত। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সারাদিন নানান আয়োজন শেষে দোয়া মোনাজাত করেছেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মৌলানা মুহাম্মদ আবুল কাশেম (মা.) এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক সোনালী খবর পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক হায়দার আলী (এম.এ), অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষীকা সহ মরহুমের আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ও মুসল্লীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com