সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

জয় দিয়ে একাডেমি কাপের সূচনা করলো দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ২.৪১ পিএম
  • ২৯৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক,মানব সময় :
চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ক্লাইম্ব–সিডিএফএ অ-১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে।প্রথম ম্যাচে মিরসরাই ফুটবল একাডেমি কে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে “ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাব পরিচালিত ” দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনুমোদিত চট্টগ্রামের ৩০টি একাডেমি দলের অংশগ্রহণে শুরুর দিন দুটি খেলা নিষ্পত্তি হয়েছে।
উদ্বোধনী দিনে দুপুর ১টায় দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি- মিরশ্বরাই ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখিতে নির্ধারিত সময়ের খেলা ০-০ গোলে ড্র হলে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী সরাসরি ট্রাইব্রেকার শর্টে দঃ হালিশহরের দলনেতা শাফায়েত,দিব্য বড়ুয়া, রিয়াজ আবির গোল করে দলকে জয়ের আনন্দে ভাসান।
অপর দিকে মিরসরাইয়ের ৩ জন গোল করলে ২ জন গোল পোস্টের বাইরে মারেন।
ফলে হালিশহরের ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা’র পরিচালিত একাডেমি ২ পয়েন্ট অর্জন করে পরবর্তী রাউন্ডে উঠার পর অনেকটাই এগিয়ে গেলেন।দিনের দ্বিতীয় খেলায় বিকাল সাড়ে ৩টায় আবদুস সোবহান ফুটবল একাডেমি এবং আনোয়ারা ফুটবল একাডেমির কাছে ২-০ গোলে হেরেছে গত অ-১৩ একাডেমি কাপের চ্যাম্পিয়ন দল পটিয়ার আবদুস সোবহান ফুটবল একাডেমি ।
মাঝে দ্বিতীয় খেলার পূর্বে দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠানের পরিচালক ও ম্যানেজিং ডিরেক্টর।
সিডিএফর সভাপতি একেএম শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ, ন,ম ওয়াহিদ দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির নেতৃবৃন্দ, সিডিএফ ক্লাইম্ব অ-১৫ টুর্নামেন্টের উপ কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ০৩ জানুয়ারি’২৬ ইং তারিখ পর্যন্ত টুর্নামেন্টের অংশ নেওয়া ৩০ দলের প্রথম পর্বের গ্রুপ লড়াই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com