শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

মেধা বিকাশে সহায়ক আদর্শ শিক্ষক ফোরামের বেসরকারি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১.০৯ এএম
  • ১৫১ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম
মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আদর্শ শিক্ষক ফোরামের উদ্যোগে আজ ২৫ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে বেসরকারি মেধা বৃত্তি পরীক্ষা। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
পরীক্ষার সার্বিক কার্যক্রম তদারকির জন্য বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন আদর্শ শিক্ষক ফোরামের সভাপতি এস.এম দিদারুল আলম, ইস্টার্ন রিফাইনারি মডেল হাই স্কুলের প্রধান মোঃ মহিউদ্দিন স্যার,সিনিয়র সহ-সভাপতি এম নজরুল ইসলাম খান, সাঃ সম্পাদক মোঃ আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ স্বপন মিয়া, নির্বাহী সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মোঃ নজরুল ইসলাম মৃধা, মোঃ হোসেন স্যার, শিল্পী মেম, সায়মন মেম, মো. এমদাদুল হকসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ। তাঁরা কেন্দ্রের ব্যবস্থাপনা, পরীক্ষার পরিবেশ ও শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরীক্ষা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা, পরীক্ষার্থীদের উপস্থিতি, পরিবেশ ও নিয়ম-শৃঙ্খলা নিশ্চিতকরণসহ সকল কার্যক্রম অত্যন্ত সুচারুরূপে পরিচালিত হয়। নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই ও ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করতে আদর্শ শিক্ষক ফোরাম সর্বদা সচেষ্ট।
সংগঠনের নেতৃবৃন্দ আরও আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও গুণগত শিক্ষার প্রসারে এ ধরনের বৃত্তি পরীক্ষা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রতিবছরের ন্যায় এবছরও পরীক্ষা শেষে যথাযথভাবে খাতা মূল্যায়নের মাধ্যমে সময়মতো ফলাফল প্রকাশ করা হবে এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে।
এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি ও শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com