শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১১.৪০ এএম
  • ১৮৩ বার পঠিত

মানব সময় ডেস্ক :
চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও টেকসই করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নানা উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “যানজট নিরসন, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে নগরীর যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে।”
মঙ্গলবার নগরীর ৩৭ নম্বর উত্তর মধ্য হালিশহর ওয়ার্ডে চৌচালা ও টিজি রোডের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মেয়র জানান, উন্নয়ন কার্যক্রমের আওতায় ড্রেনসহ রাস্তা নির্মাণ, জলাবদ্ধতা নিরসন এবং স্থায়ী অবকাঠামো উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, চৌচালা রোডে ড্রেনসহ রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা। প্রকল্প শুরুর আগে ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার ডিজিটাল সার্ভে করে উপযুক্ত আউটলেট নির্ধারণ করা হয়, যা জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেয়র বলেন, “ডিজিটাল সার্ভের মাধ্যমে সঠিক পরিকল্পনা করে আমরা কাজ বাস্তবায়ন করছি। এর ফলে আল্লাহর রহমতে এই বছর এই ওয়ার্ডে কোনো জলাবদ্ধতা হয়নি। ইতোমধ্যে ১৮ কোটি ৫৮ লাখ টাকার কাজ শেষ হয়েছে এবং ২৪ কোটি ২২ লাখ টাকার কাজ চলমান রয়েছে। অর্থাৎ মোট প্রায় ৪৩ কোটি টাকার উন্নয়নকাজ এ ওয়ার্ডে সম্পন্ন ও চলমান রয়েছে।”
তিনি আরও বলেন, “উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দুর্নীতির কোনো সুযোগ দেওয়া হবে না। ঠিকাদাররা যেন মানসম্মত ইট, বালি ও সিমেন্ট ব্যবহার করেন, তা নিশ্চিতে এলাকাবাসীরও ভূমিকা প্রয়োজন। এই রাস্তা আপনাদের, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও টেকসই করে রাখতে হবে।”
মেয়র হুঁশিয়ারি দিয়ে বলেন, “সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া কেউ রাস্তা খুঁড়লে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনগণের ট্যাক্সের টাকায় এই উন্নয়ন হচ্ছে—এটি যেন অপচয় না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোহাইমিনুল ইসলাম, সাবেক কাউন্সিলর হাসান মুরাদ, হানিফ সওদাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com