বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

তজুমদ্দিনের যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান আটক

  • আপডেট টাইম : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২.৪০ পিএম
  • ১৫১ বার পঠিত

এম এ হান্নান,তজুমদ্দিন প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে ডেভিল হান্টের অংশ হিসেবে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানকে আটক করেন। আটক নুরনবী সিকদার বাবুল উপজেলার ১ নং বড় মলংচড়া ইউনিয়নের চেয়ারম্যান ও একটি কলেজের সহযোগী অধ্যাপক। পরে তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন যৌথ বাহিনীর সদস্যরা।
সুত্রে জানা গেছে, ডেভিল হান্টের অংশ হিসেবে রবিবার দুপুর ২ টায় কোষ্টগার্ড ও পুলিশ শশীগঞ্জ মধ্য বাজারে তার যৌথ মালিকানাধীন ডাচবাংলা এজেন্ট ব্যাংকের কার্যালয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় নাশকতা সৃষ্টির সন্দেহে চেয়ারম্যান নুরনবী সিকদারকে (বাবুল)কে আটক করা হয়। আটকের পর সে বর্তমানে তজুমদ্দিন থানা পুলিশের হেফাজতে আছেন।
তজুমদ্দিন থানার এস আই মাসুম বলেন, ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে চেয়ারম্যান নুরনবী সিকদারকে আটক করেন যৌথ বাহিনী। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা গেছে, নুরনবী সিকদার ২০০৩ সাল থেকে মলংচড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। সীমানা বিরোধের মামলা থাকায় ওই ইউনিয়নে প্রায় ২২ বছর নির্বাচন বন্ধ রয়েছে। ২০১৮ সালে সে বিএনপি থেকে এসে দল বদল করে আওয়ামী লীগে যোগদান করে বলে একটি সুত্র নিশ্চিত করেছে। সে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন বলেও জানা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com