বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

সরকারি নিবন্ধন সনদ পেল পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৫.৫৩ পিএম
  • ১৫৮ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন লেকসিটি পাহাড়ে
সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম প্রায় ৭৯ বছর পর সরকারিভাবে তালিকা ভুক্ত হয়েছে। ৭ মার্চ (শুক্রবার) সকাল ১১ টায় ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত তার নিজস্ব অস্থায়ী কার্যালয়ে
পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের সেবায়েত শ্রীমৎ সনজিদ চৈতন্য মহারাজের হাতে গুরুকূল আশ্রমের সরকারি তালিকা ভুক্ত সনদ তুলে দেন। যার রেজিস্ট্রেশন নম্বর ১৩২১০,চট্টগ্রাম/১৩।এসময় ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত বলেন,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতায় সনাতনী ধর্মাবলম্বীদের কল্যাণে হিন্দুধর্মীয় প্রতিষ্ঠান, উপাসনালয় এবং শ্মশানের উন্নয়ন রক্ষণাবেক্ষন, দেশে-বিদেশে তীর্থভ্রমন, ধর্মীয় উৎসব পালন, দুঃস্থ হিন্দুদের আর্থিক সহযোগীতা, পুরোহিত ও সেবাইতগণের প্রশিক্ষণ, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম,প্রাচীন তীর্থস্থান ও পীঠস্থান সংরক্ষণ, দেবোত্তর সম্পত্তি উদ্ধার ও সংরক্ষণসহ নানা কার্যক্রম রয়েছে। তিনি আরও বলেন অন্তবর্তীকালীন সরকারের আমলে চট্টগ্রামে মেধস মুনির আশ্রম ও পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমকে সরকারি ভাবে তালিকা ভুক্ত করা হয়েছে,পর্যায়ক্রমে এসব উন্নয়ন মূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com