বিশেষ প্রতিনিধি — এম. নজরুল ইসলাম খান
“ভয় নয়, আনন্দই শিক্ষা—দক্ষ শিক্ষক, সুন্দর শ্রেণিকক্ষ ও শিশুবান্ধব বিদ্যালয়।” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বন্দর থানার চান্দারপাড়া, আনন্দবাজার রোডস্থ চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়ন কর্মশালা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান প্রশিক্ষক, আলোচক ও পরিচালক হিসেবে সেশন পরিচালনা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, শিক্ষক নেতা এম. নজরুল ইসলাম খান। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কিন্ডারগার্টেন শিক্ষক ও পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) এর চেয়ারম্যান সাংবাদিক মোঃ খলিলুর রহমান এবং উদ্বোধক ছিলেন কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন (কেয়া)-এর মহাসচিব মো. রফিকুল ইসলাম মল্লিক।
দুই পর্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের প্রথম পর্বে দক্ষ শিক্ষকের গুণাবলি, কার্যকর পাঠদান কৌশল, শিশুমনস্তত্ত্ব, শিশুবান্ধব শিক্ষা, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, আধুনিক পাঠদান পদ্ধতি ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বাস্তবভিত্তিক আলোচনা হয়।
দ্বিতীয় পর্বে বিদ্যালয় পরিচালনায় দক্ষতা, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধন ও দাপ্তরিক নিয়মকানুন, আইপিইএমআইএসসহ ডিজিটাল কার্যক্রম, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রশিক্ষণ পরিচালক এম. নজরুল ইসলাম খান বলেন, প্রতি ১৫ দিন অন্তর ইনহাউজ প্রশিক্ষণ ও স্টাফ মিটিংয়ের ধারাবাহিকতায় বছরব্যাপী অর্জন, শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা মূল্যায়ন এবং পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে এ বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। শ্রেণিকক্ষের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলা, শিক্ষকদের সৃজনশীলতা বিকাশ এবং পাঠদানকে আরও কার্যকর, আনন্দময় ও শিক্ষার্থীকেন্দ্রিক করাই এর মূল উদ্দেশ্য।
অংশগ্রহণকারী শিক্ষক ও পরিচালকবৃন্দ প্রশিক্ষণকে সময়োপযোগী ও ফলপ্রসূ উল্লেখ করে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ভয়মুক্ত, আনন্দময় ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সহায়ক।
আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy