চট্টগ্রাম প্রতিনিধি :
নতুন জেলা, মহানগর, থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের উদ্যোগ — শ্রমিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠায় সাংগঠনিক কার্যক্রম জোরদারের প্রত্যয়
বাংলাদেশ শ্রমিক ফেডারেশন (বাজাফে-১৭), চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের পাহাড়তলী রোডের হানিমুন টাওয়ারের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি এস এম লোকমান হাকিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগ কমিটির সভাপতি মোঃ সোহাগ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি এস এম আহসানুল কবির চৌধুরী টিটু সহ সভাপতি মোঃ মোজাফফর হোসেন আবদুল মালেক যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান আনোয়ারী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান কার্যকরী সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মাজেদুল আলম সহ সভাপতি মনজুর আলম সহ আরও অনেকে
সভায় বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা, মহানগর, থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে নতুন কমিটি গঠনের বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। বিভাগীয় কার্যালয়কে কেন্দ্র করে ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন
সহ সাংগঠনিক সম্পাদক মো. আবুবকর সিদ্দিক হক, সমাজকল্যাণ সম্পাদক নুরুল আবসার কায়সার, অর্থ সম্পাদক শামসুউদ্দিন এবং যুববিষয়ক সম্পাদক মো. সাহেদ আলী।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy